
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক মাসে আগে কিশোরী মালা বাড়ী থেকে নিখোঁজ হয়। এরপর তার বাবা হাসেম আলী সদর থানায় জিডি করলেও মেয়ের কোন সন্ধান পাননি। রবিবার সকালে জরিনার বাবার বাড়িতে স্থানীয়রা কিশোরীকে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জরিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।
তবে জরিনার দাবি, এক মাস আগে মালা নিজ ইচ্ছায় তার কাছে আসে। এদিকে অপহৃত কিশোরী বলছে, আমাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় এবং ভাতের সাথে ওষুধ খাইয়ে অচেতন করে রাখে। এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মনসুর আহাম্মেদ বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



