
বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ওয়েবসাইটে গ্রেভ থেরাপি নিয়ে বিস্তারিত লিখেছে। এতে লেখা হয়েছে, শিক্ষার্থীরা একটি কবরে শুয়ে থাকবেন এবং শুয়ে শুয়ে তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে চিন্তা করবে। এতে তাদের মানসিক চাপ অনেকটা কমে যাবে। কবরে শিক্ষার্থীরা একটি মাদুর এবং একটি বালিশ নিয়ে যেতে পারবেন। মোবাইল ফোন বা অন্য কোন ব্যক্তিগত জিনিস সেখানে নেওয়া নিষেধ।
সম্প্রতি পিউরিফিকেশন গ্রেভের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে কীভাবে গর্ত খুঁড়ে কবরটি তৈরি করা হচ্ছে। তৈরির পর একজন এর ভিতর শুয়ে আছেন। তার চোখ দিয়ে দেখানো হয়েছে, সেখানে শুয়ে থাকলে চারদিকটা কেমন দেখাবে।
টুইটারে এর ছবি প্রকাশের পর অনেকেই এভাবে শুয়ে থাকার আগ্রহ প্রকাশ করেছে। তবে অনেকেই আবার বিষয়টি বেশ ভয়াবহ বলে উল্লেখ করেছেন।
ভিডিও নিচে…

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



