Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মানসিক চাপ কমাতে সম্পর্ক করেছিলেন, দাবি বিল ক্লিনটনের
আন্তর্জাতিক

মানসিক চাপ কমাতে সম্পর্ক করেছিলেন, দাবি বিল ক্লিনটনের

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 7, 20202 Mins Read

মানসিক চাপ কমাতে সম্পর্ক করেছিলেন, দাবি বিল ক্লিনটনের

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মানসিক চাপ এবং উদ্বেগ কমানোর উপায় হিসেবেই মনিকা লিউনস্কির সঙ্গে তার সম্পর্ক হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের পাবলিক জীবন নিয়ে ‘হিলারি’ নামে যে তথ্যচিত্র তৈরি করা হয়েছে, ওই ধারাবাহিক তথ্যচিত্রের অংশ হিসেবে তিনি এ মন্তব্য করেন।

তাদের ওই সম্পর্কের সময় লিউনস্কি ছিলেন হোয়াইট হাউজে ২২ বছর বয়সী একজন শিক্ষানবিশ।

১৯৯০ এর দশকের শেষদিকে প্রেসিডেন্ট থাকাকালীন মনিকা লিউনস্কির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সংবাদমাধ্যমে প্রধান খবর হয়ে ওঠে। প্রথমে ওই সম্পর্কের কথা অস্বীকার করেন মি. ক্লিনটন। তবে পরবর্তীতে স্বীকার করেন যে, তার সঙ্গে অসঙ্গত ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ’ হয়েছিল।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবং তথ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘হুলু’কে মি. ক্লিনটন বলেছেন, ‘আমি যা করেছি, তা খারাপ ছিল, কিন্তু এটা এরকম ছিল না যে, কাজটা আমি ভেবেচিন্তে করেছি।’

মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তকারীদের কাছে মিথ্যা বলার অভিযোগে ১৯৯৮ সালে বিল ক্লিনটনকে ইমপিচ করা হয়। কিন্তু সিনেটের শুনানিতে তিনি রেহাই পান।

১৯৯৮ সালে মার্কিন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর মি. ক্লিনটনের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল ‘ওই নারীর সঙ্গে আমার কোন যৌন সম্পর্ক ছিল না’।

মিজ লিউনস্কি উল্লেখ করেনে যে, সাবেক প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক পারস্পরিক সম্মতিতে হয়েছে কিন্তু তিনি একে ‘ক্ষমতার চরম অপব্যবহার’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, সেই সময় পরে কি হতে পারে, তা নিয়ে তার সামান্যই ধারণা ছিল। সেই সম্পর্ক করার জন্য তিনি প্রতিদিনই অনুশোচনায় ভোগেন।

২০১৪ সালে ভ্যানিটি ফেয়ার পত্রিকাকে মিজ লিউনস্কি বলেছিলেন, তার শক্তিশালী অবস্থান রক্ষার জন্য যখন আমাকে একটি বলির ছাগল বানানো হয়েছিল তখন কোনও আপত্তি’ আসেনি।

ওই ঘটনার সম্পর্কে হিলারি ক্লিনটন বর্ণনা করছিলেন যে, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই আহত হয়েছিলাম এবং আমি বিশ্বাস করতে পারছিলাম না যে, তুমি মিথ্যা বলেছ। এটা ছিল ভয়ানক এবং আমি বলেছিলাম, এটা যদি জনসম্মুখে প্রকাশ পায়, তাহলে চেলসির কাছে তোমাকেই বলতে হবে।

তিনি ব্যাখ্যা করছিলেন যে, আমি আমার স্বামীর সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই। অনেকে হয়তো মনে করেন যে, আমি ঠিক কাজটি করেছি এবং অনেকে মনে করেন আমার সিদ্ধান্ত ছিল ভুল।

মি. ক্লিনটন বলেছেন, তাদের কন্যার কাছে এ সম্পর্কের বিষয়ে বলার ব্যাপারটি ছিল সবচেয়ে ভয়াবহ।

সূত্র: বিবিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

June 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

June 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

June 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa