Advertisement
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতে চারটি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটাাকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার জেলার সদর ও সিংগাইর উপজেলায় অভিযান পরিচালনা করেন।

জানা যায়, মানিকগঞ্জের সদর ও সিংগাইর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিংগাইরের মেসার্স এসএবি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, মেসার্স এসআইসি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, সদর উপজেলার মেসার্স আব্দুল আল সোবহান ব্রিকসকে ৩ লক্ষ টাকা ও মেসার্স এমিকা ব্রিকসকে ৩ লক্ষ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সদর উপজেলার মেসার্স এআরসি ব্রিকসকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নূর আলম জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪টি ইটভাটাকে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে ও একটিকে ভেঙ্গে দেওয়া্ হয়েছে। জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রুহুল আমিন, মোহাম্মদ শামসুর রহমান, জেলা পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.