Advertisement
মানকিগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ।

তিনি জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বংখুরী গ্রামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টায় তিনি জ্বর ও উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আসেন। জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণের পর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। এরপর তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়।

মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা আগামীকাল তাঁর নমুনা পরীক্ষার ফল পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: লুৎফর রহমান বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির মরদেহ ধর্মীয় ও সরকারী বিধি অনুযায়ী দাফন করা হবে। ওই ব্যক্তির বাড়ী লকডাউনসহ বাড়ির সকলের শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে।

এদিকে, সোমবার (১১ মে) নরসিংদী থেকে করোনার উপসর্গ নিয়ে নিহত মানিকগঞ্জ সদর উপজেলার ইটভাটার এক শ্রমিকের দেহে করোনার সংক্রমন ছিল না। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মানিকগঞ্জে এ পর্যন্ত ৮ জন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। এর মধ্যে মানিকগঞ্জ সদরে ৪জন, ঘিওরে ২জন, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় ২জন। তবে, ইতিপূর্বে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জনের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না বলেন জানান জেলা স্বাস্থ্য বিভাগ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.