Advertisement

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোঃ শামীমকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। এসময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।

রোববার (১৭ অক্টোবর) দিবাগত রাতে শিবালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোঃ শামীমকে সোমবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আদালতে নিয়ে আসেন পুলিশের এন্টি টেররিজম ইউনিট এর সদস্যরা। আদালতে ১০ দিনের রিমান্ড চেয়েছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিট। পুলিশের এন্টি টেররিজম ইউনিট এর ইন্সপেক্টর নিজাম উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, গ্রেফতার মোঃ শামীম শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ শাহজাহানের ছেলে। সে সরকারকতৃর্ক নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

শামীম বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদি বই বিতরণ করে অনুসারি বাড়ানোর চেস্টায় লিপ্ত ছিলো। তার বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে তাকে আদালতে তোলা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.