
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, রবিবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে একদল ডাকাত ট্রাকসহ ১১ টি গরু ডাকাতি করে। এসময় তারা গরুবাহী ট্রাকের চালক মনির হোসেনকে সিংগাইরের কোন স্থানে মারপিট করে ফেলে দেয়। এসময় আহত ট্রাকের চালক বিষয়টি সিংগাইর থানা পুলিশকে অবহিত করে। পরে সিংগাইর থানা পুলিশ বিষয়টি অন্যান্য থানায় ম্যাসেজ দিয়ে দেয়।
তাদের ম্যাসেজ পেয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খানের নির্দেশনায় এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশ বিজয় মেলা মাঠ এলাকায় চেক পোস্ট বসিয়ে ডাকাত দলের সদস্য আহাদকে আটক করে। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে ওই ট্রাকে থাকা আরো কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
ওসি আকবর আলী খান আরো জানান, জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা। জব্দকৃত গরু ও ট্রাক সাভার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



