
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে জেলার সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাজেয়াপ্ত ভাটোয়ারা, আলীনগর, পালনপাড়া ও সাটুরিয়া উপজেলার চরতিল্লি গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।
উম্মুক্ত বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মাদক, বাল্যবিবাহ, মানবপাচার, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, পরিবেশ সংরক্ষণ প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় এলাকার শতাধিক নারী-পুরুষসহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিসার মুহাম্মদ নূর হোসেন বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে প্রতিদিেই ব্যাপক প্রচার-প্রচারণার কার্যক্রম চলছে। একই সাথে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিভিসি ব্যানার ও ফেস্টুন কার্যক্রম চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



