Advertisement
মোঃ নুরুজ্জামান, মানিকগঞ্জ : মানিকগঞ্জে ত্রাণের নামে জনপ্রতিনিধিদের ফাঁসানোর অভিযোগ উঠেছে। মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য আবুল বাশার এবং মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর জেসমিন আক্তার বলেন তাদের নাম ও মোবাইল নম্বর দিয়ে বিভিন্ন এলাকার দু:স্থ মানুষের মাছে ত্রাণের স্লিপ বিতরণ করা হয়েছে।

ওই সব প্রতারকদের বিরুদ্ধে গতকাল বুধবার মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
সাধারণ ডায়েরী থেকে জানা যায়, পশ্চিম দাশড়া এলাকার মহিদুল ইসলাম খান রুবেলের ছেলে ইমন (২০)একই এলাকার মালেক খানের ছেলে হামজা খান( ২০)জনপ্রতিনিধি আবুল বাশার ও পৌর মহিলা কাউন্সিলর জেসমিন চৌধুরীকে সমাজের কাছে এবং রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্য বিভিন্ন এলাকার সহজ সরল লোকদের নিকট ত্রান দেয়ার কথা বলে স্লিপ বিতরণ করছে।

গতকাল (বুধবার) সকালে বিভিন্ন এলাকার লোক শহরের কালী বাড়ী এসে ঝড়ো হয় বিভিন্ন জনের কাছ থেকে একের পর এক ফোনে কল আসতে থাকে। তাদের ফোন পেয়ে বাড়ির বাইরে এসে দেখতে পান শতাধিক লোক ত্রাণের জন্য অপেক্ষা করছেন।জিজ্ঞেস করতেই তারা বলেন, তারা ত্রাণ নিতে এসেছেন। তাদেরকে দেওয়া স্লিপও দেখান। ওই স্লিপে দেখা যায় তাদের নাম এবং মোবাইল নম্বর দেওয়া হয়েছে।

স্লিপ হাতে ত্রাণ নিতে আসা ব্যক্তিরা বুঝতে পারলেন, ওই জনপ্রতিনিধিদের হেয় করতেই কিছু অসাধু ব্যক্তিরা তাদের কাছে স্লিপ বিতরণ করেছে।

কথা হয় তাদের অনেকের সাথেই। তারা বললেন, তারা কর্মজীবী মানুষ। সারাদেশে করোনা সংক্রমনরোধে সরকার যানবাহন চলাচল, দোকান-পাট বন্ধ রেখেছে। এই কারণে তারা এখন একটু সমস্যায় পড়েছেন। তারা শুনছেন সরকার খাদ্যসহায়তা দিচ্ছেন। তাই তারা ত্রাণ নিতে আসেন। কিন্তু ত্রাণ দেওয়ার নামে তাদের সাথে এই প্রতারণায় খুব কষ্ট পেয়েছেন।

ওই স্লিপ হাতে যারা ত্রাণ নিতে আসেন তাদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের রিক্সা চালক মোসলেম একজন। তিনি বলেন বলেন, ৩ মেয়ে ১ ছেলেসহ ৫ জনের সংসার তার। খুব কষ্টে চলছে তার সংসার। কোন ধরণের সহায়তা তিনি এখন পাননি। মঙ্গল বার সন্ধ্যায় জয়রা এলাকায় তার হাতে এক যুবক ওই স্লিপ দিয়ে বলেন, কালীবাড়ি গেলেই ত্রাণ পাওয়া যাবে। তাই তিনি একটু সহায়তার জন্য সেখানে আসে।

নওখন্ডা এলাকার জানু বেগম বলেন, তার স্বামী হাবু মিয়া রিক্সাচালক। এখন তার স্বামীর কোন আয় নাই। খুব কষ্টে চলছে তার সংসার। তাই তিনি স্লিপ পেয়ে ত্রাণ নিতে আসেন।

এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ( ওসি)মোঃ রকিবুজ্জামান বলেন তদন্ত সাপেক্ষে ওই সব প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.