
আজ মঙ্গলবার বিকেলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ এই দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার খলসি ইউনিয়নের রৌহা গ্রামের শিকদার মাস্টারের ছেলে আশরাফুল আলম (৩২) এবং আসলাম শেখের ছেলে শাহিন হোসেন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুয়েল আহমেদ বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে আশরাফুল আলমকে ছয় মাস ও শাহিনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



