Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ:মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, লিফলেট বিতরণের মধ্য দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় শহীদ রফিক সড়কের শহীদ রফিক চত্বরে মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাসক এসএম ফেরদৌস।

মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ রমজান আলীর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম (পিপিএম), কাউন্সিলর মোঃ আরশেদ আলী, আব্দুর রাজ্জাক রাজা, আবুল কালাম আজাদ, শায়েখ শিবলী, মোঃ কবির হোসেন, মোঃ তসলিম হৃদয়, সংরক্ষিত নারী কাউন্সিলর ডাঃ জিয়াসমিন আক্তার, নাজমা আক্তার, রাজিয়া সুলতানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধনকালে মেয়র মোঃ রমজান আলী বলেন, প্রত্যেককে নিজের শহর মনে করে মানিকগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজ নিজ বাড়িঘর, উঠানসহ আশপাশের পরিত্যাক্ত ডোবানালা পরিষ্কার রাখতে হবে। এতে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি শহর পাবে নাগরিকরা তেমনি ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ ব্যাধি প্রতিরোধ করা সম্ভব হবে। মানিকগঞ্জ পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি পৌরসভা গঠনে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কাম্য। সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এরপরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালীটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে গিয়ে শেষ হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.