Advertisement
মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের দ্বি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মে) বিকেলে বড়াই পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সুমন সূত্রধরকে সভাপতি ও পাপ্পু পালকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ পৌরসভা শাখার আহবায়ক প্রভাষক শ্রীদাম চন্দ্র মণ্ডল।

মন্দিরের সভাপতি শ্রী শংকর চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক বাসুদেব সাহা।

অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ পৌরসভা শাখার সদস্য শ্রী সুমন সূত্রধরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ পৌরসভা শাখার সদস্য সচিব তুষার কর্মকার তেজেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যীমতি লক্ষী চ্যাটার্জী, ঘাতক দালাল নির্মূল কমিটির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দীপক ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী অর্নিবাণ কুমার পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী গুরুদাস রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার উপদেষ্টা শ্রী সুকুমার পাল নিমাই, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অম্বরিশ কুমার পাল, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব গোস্বামী, সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শ্রী নিরঞ্জন কুমার সাহা, সদস্য শ্রী চন্দন কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি শ্রী সুব্রত ঘোষ সুভাষ, সাধারণ সম্পাদক শ্রী নিরঞ্জন রাজবংশী প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.