Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

By Saiful IslamMarch 23, 20223 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : নীতিমালার তোয়াক্কা না করে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মালুটিয়া এলাকায় তিন ফসলি জমির মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়।
মানিকগঞ্জে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

Advertisement

কৃষি জমির টপ সয়েল ইটভাটায় যাওয়ায় জমির উর্বরতা হারাচ্ছে। এতে করে খাদ্য ঘাটতির আশঙ্কা করছে প্রান্তিক কৃষকরা। দ্রুত সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে খাদ্য ঘাটতিসহ ফসলি জমি হুমকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি। ফসলি জমির মাটি ইট তৈরিতেও সুবিধা। এছাড়া হাতের নাগালে হওয়ায় কৃষকদের বিভিন্ন ভাবে বুঝিয়ে বাধ্যকরে এ মাটি কিনে নেয় প্রভাবশালী পক্ষ। এরপর তারা বেশি দামে ইটভাটায় সরবরাহ করে থাকেন।

মাটি বিক্রি করায় ফসলি জমির উপরিভাগের মাটিতে যে জিপসাম বা দস্তা থাকে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া মাটিতে যে জীবানু থাকে এবং অনুজীবের কার্যাবলি আছে তা সীমিত হয়ে যাচ্ছে। এতে করে দিন দিন ফসলি জমিতে উৎপাদন ক্ষমতা কমছে। মাটির জৈব শক্তি কমে গিয়ে দীর্ঘ মেয়াদী ক্ষতির মুখে পড়বে। কোন কোন জমিতে মাছ চাষের অজুহাতে পুকুরের মত করা হলেও চলছে ধোঁকাবাজি।

জানা গেছে, স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধির আশ্রয়-প্রশ্রয়ে দেদারসে চলছে কৃষি জমি কেটে মাটি ব্যবসা। মালুটিয়া ও ভগবানপুর এলাকা থেকে এস্কেভেটর বা ভেকু মেশিন দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাতিজা ফিরোজ, সোহেল মুন্সি, আমজাদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন ফসিল জমি কেটে ইটভাটায় মাটি বিক্রি করছে। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। যার ফলে অবাধে দিন রাত ভর মাটি কেটে সোনার ফসলি জমি ধ্বংস করছে।
মানিকগঞ্জে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
সরেজমিনে গিয়ে দেখা যায়, আবাদকৃত বোরো ধানের পাশ থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকের মাধ্যমে বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করা হচ্ছে। শত শত খোলা ট্রাকের ধুলোর কারণে বোরো ধানের ক্ষতি হচ্ছে এবং পরিবেশগত ভাবে হুমকিতে রয়েছে এলাকাবাসী। এমনকি মাটি কাটার ফলে বোরোধান ক্ষেত ভাঙ্গনের শিকার হচ্ছে। ট্রাকযোগে মাটি সরবরাহ করার কারণে গ্রামীণ সড়কের হচ্ছে বেহাল অবস্থা ।

ভগবানপুর গ্রামের আইয়ুব আলী বলেন, কৃষি জমি থেকে মাটি কাটার কারণে আমার বোরো ধানের ক্ষতি হচ্ছে। আমার পাশের জমি থেকে গভীর করে মাটি কাটা হয়েছে। এতে আমার বোরো ধান ক্ষেতভাঙনের আংশকা রয়েছে। এদের বিরুদ্ধে কথা বললে পুলিশ দিয়ে হয়রানি করার ভয় দেখায়। একারণে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে।

সাহেরা খাতুন নামের আরেক নারী বলেন, এলাকায় কি ইটখোলা আইলো, এলাকা শেষ করে দিল। আমরা যে জমিতে চাষ করে ভাত খাই শেষ জমির মাটি কেটে ইটখোলায় নেয়া হচ্ছে। আমাগো পুলাপাইনের ভবিষ্যৎ নষ্ট করছে এই মাটির ব্যবসায়ীরা। না পারবে লেখা পড়া করতে, না পারবে জমি চাষ করতে। এদের কারণে আমরা খুব বিপদে রয়েছি।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আসমাউল হুসনা বলেন, কিছুদিন আগে ওই এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়া হয়েছিলো। যদি এখনো ফসিল জমি থেকে মাটি কাটা হয় তাহলে খুব শ্রীর্ঘই অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026
Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

June 23, 2026

Latest News

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa