
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম জানান গতকাল বৃহস্পতিবার রাতে গোপনে ভিন্ন উপজেলা থেকে বিয়ে উপলক্ষে সাটুরিয়ায় লোকজন আসেন। এ কারণে মানিকগঞ্জ সদর উপজেলার মৃত শাহজাহানের পুত্র বর বাবুল (৩৬) এবং সাটুরিয়া উপজেলার বরাইদ গ্রামের রফিকুল ইসলামের কন্যা কনে মৌসুমি আক্তার (২১-কে ১৪ দিনের কোয়ারেন্টাইনে কন্যার বাড়িতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, গোপনে বিয়ের কাজে সহায়তার অভিযোগে বরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



