Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদ মাঠে এক হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

সোমবার বিকেলে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বন্যার্তদের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

এসময় কেন্দীয় যুবলীগের নেতা ইন্জিনিয়ার মোক্তার হোসেন কামাল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক বদরুল আলম বাদল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা পরিষদের সদস্য আবুল বাশার, জেলা শ্রমিক লীগ নেতা বাবুল সরকার, জেলা যুবলীগের সদস্য সৌমিত সরকার মনা, জেলা যুবলীগের সদস্য সুবল সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন, বাচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফসহ জেলা এবং উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এক হাজার বন্যার্ত পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ৫ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি লবণের প্যাকেট দেওয়া হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.