Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানুষের মুখে হাসি ফুটাতে প্রবাসী ইসহাক মোল্লার শেকড়ের টান
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

মানুষের মুখে হাসি ফুটাতে প্রবাসী ইসহাক মোল্লার শেকড়ের টান

By rskaligonjnewsMay 16, 2020Updated:May 16, 20202 Mins Read

মানুষের মুখে হাসি ফুটাতে প্রবাসী ইসহাক মোল্লার শেকড়ের টান

Advertisement

রফিক সরকার, কালীগঞ্জ (গাজীপুর) থেকে: নিউইয়র্কের ঘরে ঘরে করোনা আক্রান্ত রোগী। প্রতিদিনই সেখানে মরছে মানুষ, দিন যায় লাশের সারি দীর্ঘ হয়। করোনা আতঙ্কে ঘরবন্দী মানুষ। সেই অবস্থায় থেকেও তিনি দেশের দুঃখী মানুষের কথা ভুলে যাননি।তাই নিজ জন্মস্থান গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের অসহায়, দুঃস্থ, সহায়-সম্বলহীন শেকড়ের মানুষগুলোর মুখে হাসি ফুটাতে দুই দফায় প্রায় ২৮০টি পরিবারের জন্য দিলেন আর্থিক ও খাদ্য সহায়তা। সুদূর প্রবাসে থেকেও শেকরের টানে দেশের মানুষের কথা শুনে সব সময়ই এগিয়ে এসেছেন আমেরিকা প্রবাসী ইসহাক মোল্লা বাবু।

হাজার হাজার মাইল দূরের আমেরিকার নিউইয়র্ক সিটিতে করোনার ভয়াবহতার মাঝেও একটি দিনের জন্য তিনি ভুলে যাননি নিজের দেশে, জেলা, উপজেলা, ইউনিয়ন তথা গ্রামের কথা। বিশ্বব্যাপী কোভিড-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ সরকারের নির্দশনা মেনে যারা ঘরে রয়েছে সেই সব কর্মহীন মানুষগুলোর সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন। আবার ব্যাক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন অনেকে। এরই ধারাবাহিকতায় এগিয়ে এসছেন প্রবাসী ইসহাক মোল্লা বাবু।

শনিবার (১৬ মে) বাদ জুম্মা প্রবাসী ইসহাক মোল্লা বাবুর পক্ষে তার পরিবারের সদস্যরা স্থানীয় নেতৃবৃন্দের সহযোগীতায় উপজেলার রাতকানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই প্রবাসীর গ্রামে রাতকানার নিম্ন আয়ের ২০৬টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া  জামালপুর ইউনিয়নের কয়েকটি মসজিদ, মাদ্রাসা ও  এতিমখানা এবং বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রবাসী ইসহাক মোল্লা বাবুর এ মানবিকতার কারণে ইতিমধ্যে তিনি স্থানীয়ভাবে বেশ প্রশংসীতও হয়েছেন। এ মহাদুর্যোগে একজন মানবিক মানুষ হিসেবে এগিয়ে আসার জন্য তাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

মুঠো ফোনে প্রবাসী ইসাক মোল্লা বাবু জানান, তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন। সেখানে প্রায় আড়াই মাস যাবৎ তিনি নিজ বাসায় বন্দী। তারপরও তিনি বাবা-মার পরামর্শে এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র আহবানে ইতিমধ্যেই প্রথম ধাপে ৭৪টি ও দ্বিতীয় ধাপে ২০৬টি অসহায়, দুঃস্থ ও সহায় সম্ভলহীন পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়াও তিনি মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও মসজিদ-মাদ্রাসা-্এতিমখানাকে আর্থিক সহায়তা প্রদান করেছন। আগামী সপ্তাহে তৃতীয় ধাপে আরো কিছু অসহায়, দুঃস্থ ও সহায় সম্ভলহীন পরিবারকে আর্থিক সহায়তার দেওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

জামালপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান ফারুক মাস্টার বলেন, দেশের এই করোনা পরিস্থিতিতে প্রবাসী ইসহাক মোল্লার উদ্যোগ প্রশংসনীয়।তার মত সমাজের বিত্তবানরা নিজেস্ব অর্থায়নে স্থানীয় কর্মহীন মানুষগুলোর পাশে এগিয়ে আসা জরুরী বলে তিনি মনে করি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa