Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘মাফ করে দেন স্যার, শহরে আর ঢুকুম না’
ঢাকা বিভাগীয় সংবাদ

‘মাফ করে দেন স্যার, শহরে আর ঢুকুম না’

By Shamim RezaApril 14, 20212 Mins Read

‘মাফ করে দেন স্যার, শহরে আর ঢুকুম না’

Advertisement

জুমবাংলা ডেস্ক : বেলা পৌনে ১২টা। তপ্ত রোদ, নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মোড়ে প্রায় ৩০ জনের মতো মানুষ। কেউ বলছে, স্যার আর শহরে আসুম না, মাফ করে দেন এবারের মতো, কেউ হাতজোড় করে ক্ষমা চাইছে, কেউ পুলিশ কর্মকর্তার পা ধরে মাফ চাওয়ার চেষ্টা করছে, কেউ আবার কানে ধরে আছে।

কাছে গিয়ে জানার চেষ্টা করা হয় ঘটনা কি? পরে জানা গেছে, এরা ইজিবাইক ও অটোরিকশাচালক। লকডাউন অমান্য করে শহরে প্রবেশ করার কারণে ট্রাফিক পুলিশ তাদের গাড়ি আটক করে রেখেছে।

ইজিবাইকচালক তাজুল জানান, পুলিশ তাদের ইজিবাইক আটক করে রেখেছে। তিনি বলেন, ‘আমরা গত কয়েকদিনও রাস্তায় গাড়ি নিয়ে চলেছি। কিন্তু আজ লকডাউন অনেক কঠোর তা জানতাম না। গাড়ি ছেড়ে দিলে গ্যারেজে চলে যামু।’

অটোরিকশাচালক মাসুদ মিয়া বলেন, ‘সরকার লকডাউন দিছে মানুষ বাঁচানোর জন্য। কিন্তু আমাদের ঘরে ভাত আছে নাকি সে খবর তো রাখেন না। আমরা বাঁচুম কেমনে?’

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ঘণ্টাখানেক আটক রাখার পর গাড়ি বের করবে না এমন মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

ট্রাফিক পুলিশ জানায়, লকডাউন অমান্য করে সড়কে বের হওয়াতে বেলা ১১টা পর্যন্ত অন্তত ২০টি ইজিবাইক ও রিকশা আটক করে পুলিশ।

চালকরা বলছেন, জীবিকার তাগিদে তারা সড়কে বের হয়েছিলেন। গত ৭ দিনও লকডাউন ছিল। তখন এতটা কড়াকড়ি ছিল না। এবারের লকডাউনও ঢিলেঢালা হবে ধারণা করেই রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছিলেন।

চালকদের অনেকেই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বলেন, তাদের ছেড়ে দিলে গাড়ি গ্যারেজ করে ফেলবেন, লকডাউন অমান্য করে সড়কে নামবেন না।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ জানান, আর সড়কে গাড়ি নিয়ে বের হবেন না এমন অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দেয়া হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ‘লকডাউন কার্যকর করার জন্য জেলায় ত্রিশের অধিক চেকপোস্ট বসানো হয়েছে। দূরপাল্লার বাস যেন জেলায় প্রবেশ করতে না পারে সেদিকে নজরদারি রয়েছে। শুধু কলকারখানা এবং জরুরি যেসব পরিষেবা রয়েছে সেসব চালু থাকবে। পাড়া-মহল্লায় লকডাউন কার্যকরে মাইকিং করা রয়েছে। পুলিশের মোবাইল টিম টহল দিচ্ছে। সুর্নিদিষ্ট কারণ ছাড়া কাউকেই চলাচলের জন্যে অনুমতি দিচ্ছি না।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

June 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa