প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক: বরগুনায় মামির বোনকে বিয়ে করতে না পেরে মামা ফজলু প্যাদাকে (৪৫) কুপিয়ে আহত করেছে ভাগ্নে মাহফুজ (১৮)।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ফজলু প্যাদাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। পারিবারিক বিরোধের জেরে ভাগ্নে মাহফুজ তাকে কুপিয়েছে। গুরুতর জখম ফজলুকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল ও চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ফারুক মিয়া জানান, ফজলু প্যাদা ও মাহফুজ সম্পর্কে আপন মামা ভাগ্নে। মামার শালিকে বিয়ের প্রস্তাব দেওয়া নিয়ে ভাগ্নে মাহফুজের সঙ্গে ফজলুর মতবিরোধ চলছিল। বিষয়টি নিয়ে এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় মাহফুজ ও তার মা কুলসুম বেগমের সঙ্গে ফজলু প্যাদার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে ফজলু প্যাদার মাথায় উপর্যুপরি কুপিয়ে জখম করে। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরপরই মাহফুজ ও তার মা কুলসুম বেগম বসতঘরে তালা দিয়ে পালিয়ে যায়।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য জানান, ফজলু প্যাদা নামের একজনকে জখম অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় ধারালো অস্ত্রের জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফজলুর সঙ্গে থাকা ছেলে সাব্বির প্যাদা জানান, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার বাবাকে আশঙ্কাজনক অবস্থা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কক্ষে রাখা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.