বিয়ে করতে ব্যর্থ

Advertisement

জুমবাংলা ডেস্ক : বরগুনায় মামার শ্যালিকাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে মামাকে কুপিয়ে জখম করার পরে সেই ভাগিনা পলাতক থাকাবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এর আগে গত মঙ্গলবার (২৬ অক্টোবর) উপজেলার বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে মামা বজলু প্যাদাকে (৪৮) কুপিয়ে গুরুত্বর জখম করে ভাগিনা মাহফুজ (১৮)।

বরগুনা থানায় এ ব্যাপারে মামলা দায়েরের পরে তালতলী উপজেলায় চাচার বাড়িতে এসে আত্মগোপন করে মাহফুজ। পরে গতকাল রবিবার রাতে চাচার বাড়ি তালতলীর গাবতলি গ্রামে রেইনট্রি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। মাহফুজ বরগুনার সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা গ্রামের নিজাম হাওলাদারের ছেলে।

জানা যায়, মামাকে কুপিয়ে আহত করার পরে আত্মগোপনে থাকার জন্য গত ৪/৫ দিন আগে তার বাবার মামাতো ভাই ছোট বগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকার বাদশা হাওলাদার বাড়িতে আসে। আজ সোমবার সকালে চাচা বাদশা হাওলাদার তাকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে। তালতলী থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিয়ের রেজিস্ট্রেশন খরচ কত?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.