
এমাদ উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, গণবিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবককে আটক করে আপাতত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরো বলেন, রবিবার দুপুরে আলেম সমাজের নেতৃস্থানীয়দের নিয়ে থানায় মতবিনিময় করি। এ নিয়ে পরবর্তীতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিজ নিজ অবস্থান হতে সবাই সহযোগীতা করবেন বলে পুলিশকে আশ্বস্ত করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ সুজন বলেন, শনিবার বিকেলে কথিত এক নারীর ছবির সঙ্গে হেফাজত নেতা প্রখ্যাত আলেম মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য জুড়ে এমাদ তার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। এ নিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। সূত্র : কালের কন্ঠ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



