Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মার্কিন কোম্পানির চাকরি ছেড়ে দুধ বিক্রি, দিনে আয় ১৭ লক্ষ টাকা
আন্তর্জাতিক

মার্কিন কোম্পানির চাকরি ছেড়ে দুধ বিক্রি, দিনে আয় ১৭ লক্ষ টাকা

By জুমবাংলা নিউজ ডেস্কMay 12, 20232 Mins Read

ছকভেঙে চমক আইআইটি স্নাতকের, দুধ বিক্রি করেই দিনে আয় ১৭ লক্ষ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক : চাকরি ছেড়ে গোরুর দুধের ব্যবসা শুরু করেছেন এই ব্যক্তি। তাও আবার যে সে চাকরি নয়। মার্কিন মুলুকের এক নামী কোম্পানির চাকরি। এই কাণ্ড শুনে অনেকেই হয়তো তাঁকে নেহাত পাগল ভাববেন। কিন্তু এই ব্যবসা করেই বর্তমানে কোটি কোটি টাকার মালিক তিনি। কার কথা বলছি? আসুন শুনে নেওয়া যাক।

মার্কিন কোম্পানির চাকরি ছেড়ে দুধ বিক্রি, দিনে আয় ১৭ লক্ষ টাকা

Advertisement

স্নাতক হয়েছেন আইআইটি থেকে। তারপর চাকরি নিয়ে চলে গিয়েছিলেন বিদেশে। প্রতিষ্ঠিতও হয়েছিলেন সেখানে। কিন্তু কিছুতেই মন বসছিল না ভিনদেশে। তাই ফিরে আসেন দেশে। কিন্তু এখানে ফিরে নতুন কোনও চাকরিতে আর যোগ দেননি। বরং স্বাধীনভাবে শুরু করেন এক ব্যবসা। তাও আবার গোরুর দুধের। আর সেই ব্যবসার জোরেই বর্তমানে তিনি কোটিপতি।

কথা বলছি ভারতের হায়দরাবাদের কিশোর ইন্দুকুরি সম্পর্কে। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া এই যুবক যথেষ্ট মেধাবী ছিলেন। কেমিস্ট্রি নিয়ে স্নাতক হন আইআইটি থেকে। তারপর চাকরি নিয়ে একেবারে মার্কিন মুলুক। সে দেশের বেশ নামকরা এক প্রতিষ্ঠানেই চাকরি করতেন তিনি। যথেষ্ট সচ্ছল ভাবে দিন কাটাতেন। গাড়ি বাড়িও ছিল। কিন্তু সেই চাকরিতে কিছুতেই মন বসত না তাঁর। ঠিক করেন দেশে ফিরে আসবেন। যেমন ভাবা তেমন কাজ। কিন্তু দেশে ফিরেও তিনি আর নতুন কোনও চাকরিতে যোগ দেননি। বরং স্বাধীন ভাবে ব্যবসা শুরু করেন। প্রথম এক বছর ধরে বিভিন্ন ধরনের ব্যবসায় পসার জমানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই বিশেষ লাভ করতে পারেননি। উলটে প্রায় ১ কোটি টাকা খরচ করে ফেলেন। অবশেষে ঠিক করেন দুধের ব্যবসা করবেন। সেইমতো কিছু গরু কিনে শুরু করেন ব্যবসা। প্রথমদিকে দুধ বিক্রি থেকে আরম্ভ করে যাবতীয় সব কাজ তিনি নিজেই করতেন। এদিকে দুধের গুণমানে কোনও খামতি রাখতেন না তিনি। সেই কারণেই আস্তে আস্তে বিক্রি বাড়ে। ধীরে ধীরে গোটা হায়দরাবাদেই দুধ বিক্রি শুরু করেন তিনি। এবং অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেন।

বর্তমানে এই দুধ বিক্রি করেই তাঁর দৈনিক রোজগার হয় ১৭ লক্ষ টাকা। বার্ষিক আয় ৬৫ কোটিরও বেশি। প্রায় ১০০টি গোরু রয়েছে তাঁর খামারে। এমনকি ১২০ জন কর্মী কাজও করেন তাঁর সংস্থায়। একইসঙ্গে তাঁর এই সাফল্যের কাহিনি অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে। নিশ্চিন্ত জীবন ছেড়ে বেরিয়ে এসে নিজের ইচ্ছেমতোই জীবন কাটাচ্ছেন এই ব্যক্তি। যাঁরা নিজেদের স্বপ্নের জন্য ঝুঁকি নিতে পিছপা হন না, নিজের জীবন দিয়েই তাঁদের প্রেরণা জোগাচ্ছেন কিশোর ইন্দুকুরি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa