
এতদিন নিজের পরিচয় দিয়েছেন- একজন ডেমোক্র্যাট যিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন। আর এখন সেই অংশ বদলে লিখলেন- নির্বাচিত প্রেসিডেন্ট। সকল আমেরিকানদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত।
এরপর টুইট করে তিনি বার বার জোর দিলেন সম্প্রীতির ওপর। তিনি লিখলেন, আমেরিকা, আমি সম্মানিত, যে এই মহান দেশ চালানোর জন্য আপনারা আমায় নির্বাচিত করেছেন। আমাদের সামনে কঠিন কাজ রয়েছে। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি প্রত্যেক আমেরিকানের প্রেসিডেন্ট হব। আপনি আমায় ভোট না দিয়ে থাকলেও। যে বিশ্বাস আমার ওপর রেখেছেন, তা বজায় রাখব।
সেই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন বাইডেন। যেখানে আমেরিকার সকল ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সব মানুষ এক ফ্রেমে বন্দি হচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



