
বিবিসির খবরে বলা হয়েছে, সর্বশেষ মার্কিন সেনা বিমানবন্দর ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানবন্দরে ঢুকে নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় তারা বিজয় উদযাপন করেন। তালেবান যোদ্ধারা নিজেদের উল্লাসের ভিডিও ধারণ করেন।
কয়েকটি ভিডিও এবং ছবিতে দেখা গেছে, তালেবান যোদ্ধারা তাদের বিজয় উদযাপন করতে যুক্তরাষ্ট্রের সেনাদের ফেলে যাওয়া বিমানগুলোতে নানাভাবে ছবি তুলছেন।
তালেবানের বেঁধে দেওয়া সময়ে সোমবার রাতে কাবুল বিমানবন্দর ত্যাগ করে মার্কিন ও তাদের মিত্রদের সেনাসদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



