Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মার্কিন শীর্ষ কর্মকর্তা বিগান ঢাকায় আসছেন আজ
জাতীয়

মার্কিন শীর্ষ কর্মকর্তা বিগান ঢাকায় আসছেন আজ

By Shamim RezaOctober 14, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি স্টিফেন এডওয়ার্ড বিগান তিন দিনের সফরে আজ বুধবার বিকেলে ঢাকায় আসছেন। এর আগে তিনি সোমবার থেকে নয়াদিল্লি সফর করছেন। আজ নয়াদিল্লি থেকে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসবেন।

উল্লেখ্য, স্টিফেন বিগান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মাইক পম্পেওর পরই তাঁর অবস্থান। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারি পুনর্ব্যক্ত করতে ডেপুটি সেক্রেটারি বিগান বুধবার থেকে শুক্রবার বাংলাদেশ সফর করবেন।’

মুখপাত্র জানান, ডেপুটি সেক্রেটারি বিগানের বাংলাদেশ সফরের উদ্দেশ্য সবার জন্য সমৃদ্ধি অর্জনে একটি অবাধ, উন্মুক্ত, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে অভিন্ন পরিকল্পনা এবং কভিড-১৯ মোকাবেলা ও এর প্রভাব কাটিয়ে ওঠার প্রচেষ্টা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতাকে এগিয়ে নেওয়া।

জানা গেছে, বিগান আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাত্ করবেন। এ ছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর সাক্ষাত্ হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন গত সোমবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তার সফরে রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, ভিসা সমস্যাসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, সংক্ষিপ্ত এ সফরের গুরুত্ব অনেক। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের গুরুত্বের বহিঃপ্রকাশ ঘটছে। তবে এমন এক সময় তিনি এ সফর করছেন যখন যুক্তরাষ্ট্রে নির্বাচনের প্রায় তিন সপ্তাহ বাকি। এ সময় মার্কিন প্রশাসন বড় কোনো সিদ্ধান্ত নেবে না।

জানা গেছে, ডেপুটি সেক্রেটারি বিগান নয়াদিল্লিতে ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। তিনি ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য দেন। গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের বৈঠকের পর পর এবং এই বছরের শেষের দিকে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও ভারতের মন্ত্রিপর্যায়ের সংলাপের প্রাক্কালে ডেপুটি সেক্রেটারি বিগানের এই ভারত সফরে ইউএস-ইন্ডিয়া কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ (যুক্তরাষ্ট্র ও ভারতের সমন্বিত বৈশ্বিক কৌশলগত অংশীদারি) এগিয়ে নেওয়া এবং কিভাবে যুক্তরাষ্ট্র ও ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তাকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে পারে তার ওপর আলোকপাত করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

February 5, 2026
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

February 5, 2026
বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

February 5, 2026
Latest News
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

নাহিদ

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.