Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মার্কিন সাংবাদিক কেন ইউক্রেনের কারাগারে বন্দি, প্রশ্ন ইলন মাস্কের
আন্তর্জাতিক

মার্কিন সাংবাদিক কেন ইউক্রেনের কারাগারে বন্দি, প্রশ্ন ইলন মাস্কের

By Saiful Islamডিসেম্বর 12, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : একজন মার্কিন সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতাকে দীর্ঘদিন থেকে ইউক্রেনে আটকে রাখা হয়েছে। ওই সাংবাদিকের নাম গঞ্জালো লিরা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউক্রেনের সমালোচক। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে সমর্থন দিয়েছেন তিনি। খারকিভে এখন বিচারের অপেক্ষায় লিরা।

মার্কিন সাংবাদিক কেন ইউক্রেনের কারাগারে বন্দি, প্রশ্ন ইলন মাস্কের

Advertisement

লিরার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। সাবেক টুইটারে (বর্তমানে এক্স) একটি পোস্ট করেন মাস্ক। যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে লিরার বিষয়ে জানতে চান। তিনি বিস্ময় প্রকাশ করেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কিয়েভের পাশে থাকার পরও, যুক্তরাষ্ট্রের একজন সচেতন নাগরিককে কীভাবে কিভেয়ে আটকে রাখা হয়!

লিরা একজন সাংবাদিক, ব্লগার, লেখক ও চলচ্চিত্র নির্মাতা। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় তিনি বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন। এর মধ্যে স্পাই থ্রিলার অ্যাক্রোব্যাট অন্যতম। এছাড়া অনলাইনে তিনি কোচ রেড পিল নামে পরিচিত। পুরুষ দর্শকের কাছে লাইফস্টাইল বিষয়ে কনটেন্ট বানিয়ে পরিচিতি পেয়েছেন লিরা।

২০১০ সালে তিনি ইউক্রেনে যান। সেখানে স্থানীয় এক নারীকে বিয়ে করে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর কারকিভে বসবাস শুরু করেন। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়লে লিরা সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধের খবরগুলো নিয়ে লাইভ করতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলার চেষ্টা করেছেন যে, তিনি ইউক্রেনকে ও এর মানুষকে খুব ভালোবাসেন।

কিন্তু তাদের ওপর এই যুদ্ধের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এই যুদ্ধে উসকানি দেয়ার জন্য জেলেনস্কি সরকার এবং পশ্চিমাদের দায়ী করেন লিরা। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা গণমাধ্যমগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন লিরা। জেলেনস্কি সরকারের বিরোধী কয়েকজনের তালিকা তিনি ছেপেছিলেন যাদের ইউক্রেন সরকার তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন।

২০২২ সালের এপ্রিলে তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাকে নিয়ে শিরোনাম করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করেছিলেন, ইউক্রেন সরকারের সমালোচনা করায় তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে।

এর সপ্তাখানেক পর তিনি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসেন এবং দাবি করেন, এতদিন ইউক্রেনের গোয়েন্দা বিভাগের লোকেরা তাকে আটকে রেখেছিলেন। সে সময় সাংবাদিকরা জানান, কোন লিখিত অভিযোগ ছাড়াই তাকে ছেড়ে দেয়া হয়েছে।

কিন্তু কাগজে কলমে এমন কিছুই ঘটেনি। বরং তাকে খারকিভ ছেড়ে না যাওয়ার আদেশ দেয়া হয়। ২০২৩ সালের মে মাসে তাকে আবারও আটক করে ইউক্রেন সরকার। সে সময় তার কাছ থেকে চাঁদা দাবি করা হয় এবং তাকে মারধর করা হয় বলে দাবি করেন লিরা।

জূলাইতে আবার আটক হন গঞ্জালো। একটা মোটরবাইকে করে হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রা শুরু করার সময় তাকে আটক করা হয়। সে সময় ইউক্রেনের আইন প্রযোগকারী সংস্থা দাবি করে, লিরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছে। তখন থেকেই ইউক্রেনের হেফাজতে আটক আছেন গঞ্জালো।

গঞ্জালো লিরাকে আটকের বিষয়ে বরাবরই চুপ থেকেছে যুক্তরাষ্ট্র। আগস্টে লিরার ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। লিরার বিষয়ে কিছুই বলেননি ম্যাথু। তবে প্রতিটি মার্কিন নাগরিকের নিরাপত্তার বিষয়টি তাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার পায় বলে দাবি করেন ম্যাথু।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa