Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মার্কিন সেনার উপর হামলার চেষ্টা চীনের!
আন্তর্জাতিক

মার্কিন সেনার উপর হামলার চেষ্টা চীনের!

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 1, 20212 Mins Read

মার্কিন সেনার উপর হামলার চেষ্টা চীনের!

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। আফগানিস্তানে মার্কিন সেনার উপর চীন হামলার চেষ্টা করেছিল। খবর ডয়চে ভেলে’র।

আফগানিস্তানে মার্কিন সেনাদের উপর আক্রমণ চালানোর জন্য চীন জঙ্গিদের অর্থ সাহায্য করতে চেয়েছিল। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে অ্যামেরিকার কয়েকটি সংবাদমাধ্যম। তাদের দাবি, এ বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গত ১৭ ডিসেম্বর জানিয়েছে পেন্টাগন। তবে ট্রাম্প এর পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। স্পষ্ট নয়, চীন কাদের টাকা দিতে চেয়েছিল।

করোনার সময় থেকে চীনের সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। ট্রাম্প প্রকাশ্যে চীনের বিরোধিতা করেছেন। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, জো বাইডেন ক্ষমতায় এলে চীনের সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক খানিকটা ভালো হতে পারে। তারই মধ্যে এই খবর প্রকাশ করল মার্কিন গণমাধ্যম। খবরে দাবি করা হয়েছে, পেন্টাগনের সূত্র জানিয়েছে, আফগানিস্তানে অবস্থিত মার্কিন সেনার উপর আক্রমণ চালাতে চেয়েছিল চীন। তবে সরাসরি নয়। এই কাজে আফগান জঙ্গিদের ব্যবহার করতে চেয়েছিল চীন। সে জন্য তাদের টাকাও দিতে চেয়েছিল।

এই মুহূর্তে আফগানিস্তানে প্রায় দুই হাজার মার্কিন সেনা আছে। ন্যাটোর বাহিনীর সঙ্গে যারা কাজ করছে। নভেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন, ১৫ জানুয়ারির মধ্যে সেই সেনা দেশে ফিরিয়ে নেওয়া হবে। ন্যাটো অবশ্য এই বক্তব্যের বিরোধিতা করেছিল।

বিশেষজ্ঞদের বক্তব্য, শিনজিয়াং প্রদেশে চীনের সঙ্গে আফগানিস্তানের ছোট সীমান্ত আছে। চীন বরাবরই চায় ওই সীমান্তের মাধ্যমে আফগানিস্তানে নিজেদের আধিপত্য বাড়াতে। শুধু তাই নয়, শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের বসবাস। যা নিয়ে চীনকে নানা সময় নানা কথা শুনতে হয়। চীনের ধারণা, সীমান্ত অঞ্চলে মার্কিন সেনাও চীনের উপর নজরদারি চালায়। ফলে অনেক দিন ধরেই চীন দাবি করছে, মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাক। চীন, পাকিস্তান, আফগানিস্তান এবং অ্যামেরিকা একটি মঞ্চ শেয়ার করে। সেখানেও আফগানিস্তান প্রসঙ্গে আলোচনা হয়। চীন একাধিকবার সেখানে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরানোর দাবি জানিয়েছে। কিন্তু অন্য দেশগুলি তা মানতে চায়নি।

মার্কিন সংবাদমাধ্যমের বক্তব্য, সে কারণেই আফগান যোদ্ধাদের সাহায্যে চীন মার্কিন সেনার উপর হামলা চালাতে চেয়েছিল। ট্রাম্পের কাছে এই খবর দেওয়া হলেও বাইডেনকে তা জানানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যামেরিকা চীন নিয়ে নতুন কোনো নীতি নেয় কি না, তাও দেখার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa