Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মালয়েশিয়ার কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশি ও নেপালি শ্রমিকদের মামলা
আন্তর্জাতিক প্রবাসী খবর

মালয়েশিয়ার কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশি ও নেপালি শ্রমিকদের মামলা

By iNews DeskFebruary 15, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : জোরপূর্বক শ্রমে নিযুক্ত করা, অস্বাস্থ্যকর বাসস্থান, কর্মক্ষেত্রে বিপজ্জনক পরিবেশ এবং অন্যান্য অভিযোগে বৃটিশ গৃহস্থালি বিষয়ক কোম্পানি ডাইসনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ও নেপালের একদল অভিবাসী শ্রমিক। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জুরিস্ট।
মালয়েশিয়ার কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশি ও নেপালি শ্রমিকদের মামলা

Advertisement

এতে বলা হয়েছে এর আগে বাদিরা কাজ করতেন এটিএ ইন্ডাস্ট্রিয়ালে। এটি মালয়েশিয়ায় বড় একটি ইলেকট্রনিক্স প্রস্তুতকারক কোম্পানি। এই প্রতিষ্ঠান থেকে ডাইসনের জন্য ভ্যাকুয়াম এবং বাতাস বিশুদ্ধকরণ যন্ত্রাংশ সরবরাহ দেয়া হয়। বাদিরা এই কোম্পানির বিরুদ্ধে ইংল্যান্ডে আইনি পদক্ষেপ শুরু করেছেন। তাদের পক্ষে প্রতিনিধিত্ব করছে বৃটিশ আইনি প্রতিষ্ঠান লেই ডে। তারা বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে। তাতে ডাইসনের বিরুদ্ধে বাদিদের অভিযোগ ও আইনগত ব্যবস্থা নেয়া সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে।

এটিএ কারখানায় নাজুক বসবাস ও কর্মপরিস্থিতি নিয়ে প্রথম হুইসেলব্লোয়ার ছিলেন অ্যান্ডি হল।

তিনি ২০১৯ সালের নভেম্বরে এ বিষয়ে ডাইসনের কাছে রিপোর্ট করেন।

২০১৯ সালে হুইসেলব্লোয়ার অ্যান্ডি হলের রিপোর্টের জবাবে ডাইসন বলেছে, ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়ে ওই কারখানায় ৬বার তারা সামাজিক অডিট করেছে। তার চূড়ান্ত রিপোর্টে জোরপূর্বক শ্রমের বড় রকমের ঝুঁকির কথা তুলে ধরা হয়। ২০২১ সালের নভেম্বরে ডাইসন তার রিপোর্টে বলে যে, কর্মক্ষেত্রের পরিবেশ উন্নত করতে ব্যর্থ হওয়ার কারণে তারা এটিএ ইন্ডাস্ট্রিয়ালের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে।

বাদিদের পক্ষে ডাইসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আগে তাদেরকে একটি চিঠি পাঠিয়েছে লেই ডে। তাতে বলা হয়েছে, বাদিদের যদি ক্ষতিপূরণ না দেয় কোম্পানি তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে বৃটিশ হাইকোর্টে মামলা করা হবে।

বাদিরা অভিযোগ করেছেন, এটিএ’তে রিক্রুটমেন্ট ফি পরিশোধ করেছেন তারা। কিন্তু তাদেরকে সর্বনি¤œ বেতনের চেয়েও কম বেতন দেয়া হয়েছে। তাদের আরও অভিযোগ, এটিএ তাদের পাসপোর্ট নিয়ে নিয়েছে। কিছু শ্রমিকের ওয়ার্ক ভিসা দিতে ব্যর্থ হয়েছে। এর মধ্য দিয়ে তাদেরকে বানানো হয়েছে অবৈধ শ্রমিক। বাদিদের আরও অভিযোগ, বহু শ্রমিক বসবাস করেন অস্বাস্থ্যকর পরিবেশে, গাদাগাদি করে। তাদের চলাফেরা মনিটরিং করা হতো এবং এক্ষেত্রে থাকতো বিধিনিষেধ। তারা ওভারটাইম করতেন। এতে ১৮ ঘন্টা কাজ করতে হতো তাদের। এর ফলে অনুমোদিত ১২ ঘন্টার বেশি কাজ করেছেন তারা। কিন্তু বার্ষিক ছুটি পর্যন্ত দেয়া হতো না।

বাদিরা তাদের আইনি অভিযোগে আরও বলেছেন, ওই কারখানায় বেআইনিভাবে, শ্রমিকদের বিপথগামী করে এবং বিপজ্জনক পরিবেশে কাজ করিয়ে তার ফল ভোগ করেছে ডাইসন। এর জবাবে ডাইসনের মুখপাত্র বলেছেন, এসব শ্রমিক ছিলেন এটিএ’র কর্মী, ডাইসনের নন। কোম্পানির বিরুদ্ধে যেকোনো আইনি ব্যবস্থা নেয়া হলে তার বিরুদ্ধে দাঁড়াবে ডাইসন।

বাংলাদেশী কর্মীদের চাহিদা বাড়ছে মালয়েশিয়ায়, বেতনও থাকছে ভালো

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa