Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল ১ এপ্রিল থেকে মালয়েশিয়া যেতে পারবেন পর্যটকরা
আন্তর্জাতিক ট্র্যাভেল

১ এপ্রিল থেকে মালয়েশিয়া যেতে পারবেন পর্যটকরা

By Hasan MajorMarch 9, 20222 Mins Read

আশরাফুল মামুন, মালয়েশিয়া: দীর্ঘ দুই বছর পর পুরোদমে ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে দেশটিতে বিদেশি কর্মী ও পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছি।

১ এপ্রিল থেকে মালয়েশিয়া যেতে পারবেন পর্যটকরা

Advertisement
মঙ্গলবার (৮ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব এক বিবৃতিতে বলেছেন, ১ এপ্রিল থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সীমানা সম্পূর্ণরূপে আবার খুলে দেওয়া হবে।

তিনি বলেন, দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়া থেকে ফেরত আসা কর্মী যারা সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন তারা খুব সহজেই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন এমন দর্শনার্থীদের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই। তবে তাদের অবশ্যই যাত্রার দুই দিন আগে একটি আরটি-পিসিআর পরীক্ষা এবং পৌঁছানোর পরে একটি দ্রুত পরীক্ষা (RTK) করতে হবে।

মালয়েশিয়ার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৯৮ শতাংশ সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে এবং অর্ধেকেরও বেশি বুস্টার ডোজ পেয়েছেন।

সাম্প্রতিক সময়ে ওমিক্রন প্রাদুর্ভাবের কারণে দেশটির দৈনিক নতুন করে সংক্রমণ প্রায় ৩৩ হাজারেরও বেশি শনাক্ত হয়েছে। যা ২০২০ এর মার্চে প্রথম ঢেউয়ের চেয়ে পাঁচ গুন বেশি।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খায়রি জামালুদ্দিন বলেন, ‘আমরা এখন করোনার সঙ্গেই জীবনযাপনে অভ্যস্ত হয়েছি। লকডাউনের কোনো চিন্তা না করে টিকাগ্রহণ ও সচেতনতার ওপর নজর দিচ্ছি। পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি আরও যত্নশীল হতে জনগণকে পরামর্শ দেওয়া হচ্ছে।’

মালয়েশিয়া ট্যুরিজম প্রোমোশন বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৯ সালে দেশটিতে পর্যটকের সংখ্যা ছিল ২ কোটিরও বেশি। মহামারির কারণে পর্যটন খাতে আয় কমেছে প্রায় ৮১ শতাংশ। ২০১৯ সালে পর্যটন খাতে আয় ছিল ৬৬ দশমিক ১ বিলিয়ন রিঙ্গিত। পর্যটন খাতে নিম্নমুখী প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে মাথাপিছু পর্যটক ব্যয়ও কমেছে।

এদিকে ধুঁকতে থাকা পর্যটন খাত চাঙা করতে সম্প্রতি ১০ বছর মেয়াদি নতুন একটি পরিকল্পনা পেশ করেছে মালয়েশিয়া। এক সময়ের এশিয়ার অন্যতম পর্যটন আকর্ষণের দেশটি গত বছর ১০ হাজার কোটি রিঙ্গিত বা ২ হাজার ৪৬১ কোটি ডলার লোকসান গুনেছে।

২০১৯ সালে দেশটিতে ২ কোটি ৮০ লাখ পর্যটক আগমনের পর ‘ভিজিট মালয়েশিয়া ২০২০’-এর আওতায় তিন কোটি পর্যটক লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছিল। ২০১৯ সালে পর্যটন খাত থেকে আয় হয়েছিল ২৪ হাজার ২ কোটি রিঙ্গিত, যা দেশটির জিডিপির ১৫ দশমিক ৯ শতাংশ। কিন্তু মহামারি নিয়ন্ত্রণে গত বছরের মার্চে শুরু হওয়া লকডাউনে বিশ্বের অন্যান্য দেশের মতো মালয়েশিয়ার পর্যটন খাতও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa