Advertisement

জুমবাংলা ডেস্ক: শ্রীলংকার জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল শ্রীলংকা পিপলস ফ্রন্ট (এসএলপিপি) বিজয়ী হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লিখিত অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘জাতীয় নির্বাচনে এ বিজয়ের মাধ্যমে বর্তমান নেতৃত্বের উপর শ্রীলংকার জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলংকা আন্তদেশীয় যোগাযোগ ত্বরান্বিতকরণ, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও জলবায়ুর পরিবর্তনসহ নানা অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর ভিত্তি করে একযোগে কাজ করে আসছে। বাংলাদেশে শ্রীলংকার একটি বিশাল জনগোষ্ঠির বসবাসও এ চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টান্ত।’

নব নির্বাচিত প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘আপনি শ্রীলংকার সরকারে থাকার সময় আমাদের সরকার দুদেশের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো।’

মাহিন্দা রাজাপাকসের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে তাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.