Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:  গাজীপুরের কালীগঞ্জে মায়ের সঙ্গে দাখিল পরীক্ষা কেন্দ্রে যাবার পথে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী তাসমীম আক্তারের মা সিমা বেগম খুকি (৪০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাসমীম নিজেও।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৈলানপুরের কালীগঞ্জ-দোলানবাজার সড়কের এই দুর্ঘটনা ঘটে। নিহত খুকি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর গ্রামের মো. ইব্রাহীম মোল্লার স্ত্রী।

বৃহস্পতিবার সকালে মেয়ে তাসমীমকে নিয়ে ইজিবাইক ভাড়া করে কালীগঞ্জ পৌর এলাকার দুবার্টি এম. ইউ কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন খুকি। এ সময় কালীগঞ্জ-দোলানবাজার সড়কের পৈলানপুরে কালভার্ট থেকে নামার সময় ইজিবাইকের চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিমা বেগম খুকি এবং  আহত হন তার মেয়ে দাখিল পরীক্ষার্থী তাসমীম।

আহত তাসমীমকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাসমীমার আর পরীক্ষায় অংশ নিতে পারেনি।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মিত্র জানান, দুর্ঘটনার পর চালক ইজিবাইক রেখে পালিয়ে গেছে। পরে পুলিশ ইজিবাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google