
প্রসূতি জাহানারা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার খলিল মিয়ার স্ত্রী।
জানা গেছে, ওই প্রসূতির প্রসব বেদনা শুরু হলে তাকে সিঙ্গিমারী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান একটি সন্তান প্রসব করেন। এসময় প্রসূতি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থকর্মীরা মনে করছেন নবজাতকটি জন্মের আগে বা জন্মের পরপরই মারা গেছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাঈম হাসান নয়ন বলেন, প্রসূতিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তবে নিয়ে আসার আগেই মারা গেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



