Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ মিন্নির জামিন বাতিল নিয়ে চমকপ্রদ তথ্য
বরিশাল বিভাগীয় সংবাদ

মিন্নির জামিন বাতিল নিয়ে চমকপ্রদ তথ্য

By Shamim RezaJan 8, 2020, 10:06 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় সাক্ষীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার দুপুর দেড়টার দিকে বরগুনা জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার মিন্নির জামিন বাতিলের আবেদন করেন। এর আগে ১ জানুয়ারি মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে পাঁচ যুবকসহ আয়শা সিদ্দিকা মিন্নি শনিবার বিকেল আনুমানিক ৪টার সময় মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী জাকারিয়া বাবু ও মো. হারুনের বাড়িতে গিয়ে তাদের সাক্ষ্য না দিতে ভয়ভীতি দেখান। মিন্নি সাক্ষীদের এ সময় বলেন, জাকারিয়া বাবু ও হারুণ তার বিরুদ্ধে সাক্ষ্য দিলে রিফাত শরীফের মতো পরিণতি হবে বলেও হুমকি দেন। তাই মিন্নি বাইরে থাকলে মামলা ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে বলে তার জামিন প্রত্যাহারের আবেদন করা হয়েছে।

পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার বলেন, মিন্নি জামিনের শর্ত ভঙ্গ করেছেন। শনিবার বিকেল চারটার দিকে জামিনে থাকা আসামি আয়শা সিদ্দিকা মিন্নি রিফাত শরীফ হত্যা মামলার ৬ নম্বর সাক্ষী জাকারিয়া বাবু ও ৭ নম্বর সাক্ষী হারুণ মৃধার বাড়িতে তিনটি মোটরসাইকেলযোগে পাঁচজন লোক নিয়ে উপস্থিত হন। এ সময় তারা হারুন ও বাবুকে সাক্ষ্য দেওয়া হতে থেকে বিরত থাকতে বলেন। তারা সাক্ষী দিলে রিফাতের মতো পরিণতি হবে বলে হুমকি দেন।

আদালত মিন্নির জামিন বাতিলের আবেদন গ্রহণ করে বৃহস্পতিবার এ ব্যাপারে আদালত আদেশ দেবেন বলেও তিনি জানান।

জামিন বাতিলের আবেদন প্রসঙ্গে মিন্নির পক্ষের আইনজীবী মাহবুবুল বারি আসলাম বলেন, ‘এটা হাস্যকর ও কাল্পনিক গল্পের মতো। আমরা আদালতের কাছে মিন্নির জামিনে থাকার বাস্তবতা তুলে ধরেছি। উচ্চ আদালতের নির্দেশনা মেনেই মিন্নির বাবার জিম্মায় বাড়িতে অবস্থান করছেন। তিনি বাড়ি থেকে তো দূরে থাক ঘর থেকেও বাইরে বের হন না। আমরা মহামান্য আদালতের কাছে বিষয়টি তুলে ধরেছি’।

তিনি আরো বলেন, ‘আদালতে দরখাস্ত দিয়ে জানিয়েছি ১ জানুয়ারি মিন্নির বিরুদ্ধে রিফাত শরীফ হত্যার যে অভিযোগ গঠন করা হয় তার বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে রিভিশন দায়েরের প্রস্তুতি নিয়েছি।’

১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ২৬ জুন সকাল সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা রিফাত শরীফকে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত রিফাতকে ওই দিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক। এ ছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ও প্রিন্স মোল্লা জামিনে রয়েছেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

May 22, 2026, 12:24 AM Asia/Dhaka
বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

May 21, 2026, 11:27 PM Asia/Dhaka
Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

May 21, 2026, 10:25 PM Asia/Dhaka
Latest News
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

Shamim

মাদক ও চোরাচালান উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই শামীম আল মামুন

কিশোরী

গভীর রাতে অসহায় কিশোরী, সহযোগিতা করেনি থানা

Teaher

কাঠ দিয়ে আঘাতের পর শ্বাসরোধে গৃহশিক্ষিকা মরিয়মকে হত্যা করেন সুমি

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ব্রাজিলের পতাকা

নওগাঁয় টাঙানো হলো ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp