Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিয়ানমার সেনাপ্রধানসহ ৪ কর্মকর্তার ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

মিয়ানমার সেনাপ্রধানসহ ৪ কর্মকর্তার ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 11, 2019Updated:December 11, 20192 Mins Read

মিয়ানমার সেনাপ্রধানসহ ৪ কর্মকর্তার ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গাদের ওপর নির্যাতনসহ মানবাধিকারের চরম লঙ্ঘনের দায়ে মিয়ানমারের সেনাপ্রধানসহ শীর্ষ চার সেনা কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর ইউএনবি’র।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) থেকে জারি করা নিষেধাজ্ঞার ওই তালিকায় মিয়ানমারসহ পাকিস্তান, লিবিয়া, স্লোভাকিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র অফ কঙ্গো (ডিআরসি) এবং দক্ষিণ সুদানের ১৮ ব্যক্তির নাম রয়েছে।

তবে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর এমন সময়ে এ নিষেধাজ্ঞা এলো, যখন গণহত্যার অভিযোগে দ্য হেগের আদালতে বিচারের মুখোমুখি হয়েছে দেশটি।

এর আগেও মিয়ানমারের ওই চার সেনা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকলেও এবারের নিষেধাজ্ঞার মাত্রা ও গুরুত্ব আগের নিষেধাজ্ঞার চেয়ে বেশি।

গ্লোবাল ম্যাগনেটস্কি হিউম্যান রাইটস অ্যাক্ট প্রয়োগের লক্ষ্যে ওএফএসি একটি নির্বাহী আদেশ অনুসারে, গুরুতর মানবাধিকার লংঘন ও দুর্নীতির অপরাধে ওই ব্যক্তিদের নিষেধাজ্ঞার তালিকাতে অন্তর্ভূক্ত করেছে।

মঙ্গলবার সেক্রেটারি স্টিভেন টি মনুচিন বলেন, ‘নিরীহ বেসামরিক লোকদের ওপর নির্যাতন, অপহরণ, যৌন সহিংসতা, হত্যা বা বর্বরতা যুক্তরাষ্ট্র সহ্য করবে না।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের শীর্ষস্থানীয় এবং তারা যেখানেই কাজ করবে সেখানে অপরাধী এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনবে।’

নিষেধাজ্ঞার তালিকায় থাকা মিয়ানমারের সেনা কর্মকর্তা হলেন- দেশটির সেনাবাহিনী প্রধান মিন আং লেইন ও তার ডেপুটি সো উইন এবং উ এবং অং অং নামের আরো দু’জন বিভাগীয় কমান্ডার।

এর আগে চলতি বছরের জুলাই মাসেও ওই চারজন সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। সেসময় ওই চার সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

মিয়ানমারে সেনা প্রধান মিন অং হ্লাইং নির্দেশনায় মারাত্মক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের অগাস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে মিন অং হ্লেইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনীর চালানো নৃশংস অভিযানে ৫ লক্ষাধিক মানুষ পালিয়ে বাংলাদেশে যেতে হয়েছিল।

এই সময়ের মধ্যে, জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর লোকজন পালিয়ে যাওয়ার সময় তার নিয়ন্ত্রণাধীন সৈন্যদের অস্ত্রের গুলিতে হত্যা বা আহত করা হয়েছিলো, অনেককে তাদের বাড়িতে পুড়িয়ে মারা হয়েছিল।

মিন অং হ্লেইংয়ের অধীনে থাকা সৈন্যদের দ্বারা গণধর্ষণ ও অন্যান্য ধরণের যৌন সহিংসতা ঘটানোর অভিযোগ রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa