Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর বাইডেনের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর বাইডেনের নিষেধাজ্ঞা

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 11, 2021Updated:February 11, 20212 Mins Read

মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর বাইডেনের নিষেধাজ্ঞা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে অভ্যুত্থানে জড়িত সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের এক নির্বাহী আদেশে বুধবার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর ফরাসি বার্তা সংস্থা এএফপির।

এই নিষেধাজ্ঞা দেশটির সেনা কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য ও তাদের সঙ্গে জড়িত ব্যবসার ওপর কার্যকর হবে। যুক্তরাষ্ট্রে মিয়ানমার সরকারের রাখা একশ কোটি ডলার অর্থ যেন সামরিক সরকার না পেতে পারে সে বিষয়েও পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন সরকার।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন ঘোষণা দিয়েছেন। জান্তা সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অং সান সু চি ও উইন মিন্টসহ আটক রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে ছেড়ে দিতে আজ মিয়ানমারের সেনাবাহিনীকে আবারও আহ্বান জানাচ্ছি।

সামরিক বাহিনীকে অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ১০০ কোটি ডলারের তহবিলে জেনারেলরা যাতে হাত দিতে না পারেন, তার প্রশাসন সেই ব্যবস্থা নিচ্ছে।

এ সময়ে শিগগিরই নতুন নিষেধাজ্ঞা আসছে বলেও হুশিয়ারি দেন এই ডেমোক্র্যটিক প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, অভ্যুত্থানে জড়িত সামরিক নেতা, তাদের ব্যবসায়িক স্বার্থ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করতে আমি একটি নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছি।

চলতি সপ্তাহে প্রথম দফার নিষেধাজ্ঞার আওতায় কাদের নিয়ে আসা হবে, তা নির্ধারণ করবে তার প্রশাসন। তবে সুশীল সমাজ ও মানবাধিকার গোষ্ঠীগুলোকে দেওয়া সহায়তা বন্ধ করবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার সরকারগুলোকে সহায়তা না করতে মার্কিন আইনে বারণ আছে। যদিও মিয়ানমারে সব মার্কিন সহায়তা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়।

তবে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের শীর্ষ জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে ইতিমধ্যে মার্কিন ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026
প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

July 18, 2026
ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

July 18, 2026

Latest News

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa