Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিয়ানমারে আন্দোলনকারীদের হুঁশিয়ার করল জান্তা সরকার
আন্তর্জাতিক

মিয়ানমারে আন্দোলনকারীদের হুঁশিয়ার করল জান্তা সরকার

By Shamim Rezaফেব্রুয়ারি 12, 20212 Mins Read

মিয়ানমারে আন্দোলনকারীদের হুঁশিয়ার করল জান্তা সরকার

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : জান্তাবিরোধী স্লোগানে উত্তপ্ত ইয়াঙ্গুনের রাজপথ। সামরিক শাসনের অবসান ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবারও রাজপথে নেমে আসেন মিয়ানমারের মানুষ। দিন দিন আন্দোলনের পরিধি বাড়ছে। বিভিন্ন কলকারখানার শ্রমিক, শিক্ষক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, বৌদ্ধভিক্ষুসহ বিভিন্ন ধর্ম, বর্ণ, নানা শ্রেণিপেশার মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীরাও আন্দোলনে যোগ দিয়েছেন।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত স্টেট কাউন্সিলর অং সান সু চিকে মুক্তি দিয়ে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিক্ষোভকারীরা।

দেশব্যাপী জরুরি অবস্থার মধ্যেই শুক্রবার ৭৪তম ইউনিয়ন দিবস পালন করে মিয়ানমার। ১৯৪৭ সালের ১২ ফেব্রুয়ারি মিয়ানমারের স্বাধীনতাকামী নেতা সু চির বাবা অং সানের মধ্যস্থতায় আদিবাসীদের অধিকার রক্ষায় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চুক্তি সই হয়।

ইউনিইয়ন ডে উপলক্ষে ২৩ হাজার ৩শ ১৪ বন্দিকে মুক্তি দিয়েছে জান্তা সরকার। দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে পেয়ে ইয়াঙ্গুনে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণকে সন্তুষ্ট করতে এবং মানবিক ও সহানুভূতিশীল পরিস্থিতি তৈরি করতে বন্দিদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেছেন সেনা প্রধান মিন অং লাইং।

তবে জান্তাবিরোধী আন্দোলনকারীদের আবারো সতর্ক করেছেন তিনি। অং সান সুচি নেতৃত্বাধীন আন্দোলনকে বিবেকবর্জিতদের বিক্ষোভ আখ্যা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান মিন অং লাইং।

তিনি বলেন, বিবেকহীন মানুষের উস্কানির জন্য বেসামরিক মানুষজন তাদের কাজে যোগ দিতে পারছে না। দেশের দুঃসময়েও যারা কাজ করে যাচ্ছে তাদের বিভিন্নভাবে বাধা দেয়া হচ্ছে। এরইমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যারা কাজে যোগদান থেকে বিরত আছেন তারা দ্রুত যোগ দিন।

এদিকে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারে সেনা অভ্যুত্থানে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপে নির্বাহী আদেশের অনুমোদন দেয়ার পর বৃহস্পতিবার থেকে তা কার্যকর হয়েছে। অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর ১০ শীর্ষ কর্মকর্তা ও তিন প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন রাজস্ব দফতর।

পরিস্থিতি সহসাই স্বাভাবিক না হলে তাদের ওপর আরও বড় অর্থনৈতিক অবরোধ আসবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
Latest News
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa