Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের জল কামান নিক্ষেপ
আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের জল কামান নিক্ষেপ

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 8, 20212 Mins Read

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের জল কামান নিক্ষেপ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করা সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে রাস্তায় আন্দোলনে নেমেছেন দেশটির শ্রমিকেরা। এদিকে দেশটির রাজধানী নেপিডোয় সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর জল কামান ব্যবহার করেছে পুলিশ। খবর বিবিসির।

সোমবার সকালে ধর্মঘটে অংশ নিতে দশ হাজারেরও বেশি মানুষ নেপিডোয় জড়ো হয়। মান্ডালা ও ইয়াঙ্গুনেও ব্যাপক সংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি বার্মিজ।

বিক্ষোভে অংশ নিয়েছেন শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, সরকারি কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ। দেশটির সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুনের কেন্দ্রস্থল সুলে প্যাগোডা থেকে প্রায় হাজার খানেক শিক্ষক পদযাত্রা করেছেন।

নেপিডোয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছুড়েছে। এতে কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় জল কামানের পানিতে ভিজে গিয়ে বিক্ষোভকারীরা চোখ ডলছেন এবং একে অপরকে সহযোগিতা করছেন।

ভিডিওটির পোস্টকারী কিয়াও জেয়ার উ বিবিসিকে বলেন, লোকজন যখন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন তখন কোনো পূর্ব সতর্কতা ছাড়াই দুটি জল কামান তাদের দিকে পানি ছোড়ে।

তিনি বলেন, সোমবার বিকেলে লোকজনের জড়ো হওয়া অব্যাহত থাকলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে; কিন্তু তারপরও জলকামানগুলো সরানো হয়নি।

তবে বিক্ষোভে আর কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এদিকে অনলাইনে শ্রমিকদের প্রতি কাজে ইস্তফা দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

২৮ বছরের গার্মেন্ট শ্রমিক নিন থাজিন বার্তা সংস্থা এএফপিকে বলছিলেন, ‘আজকে একটি কাজের দিন। কিন্তু আমরা কাজে যাব না এমনকি আমাদের বেতন কাটা হলেও না।’

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার হাজার হাজার জনতা ইয়াঙ্গুনের রাস্তায় জড়ো হয়েছেন। ‘স্বৈরাচারকে না বলো’ ও ‘আমরা গণতন্ত্র চাই’ লেখা খচিত ব্যানার হাতে তারা প্রতিবাদ করছেন। সু চির দল এনএলডির লাল ব্যানারের পাশাপাশি বিভিন্ন রঙের বৌদ্ধ পতাকা তারা সঙ্গে নিয়েছেন।

চাকরিজীবীদের কাজ থেকে ইস্তফা শুরু হয় গত সপ্তাহ থেকে। প্রথমে শুরু করেন চিকিৎসকরা, পরে শিক্ষক ও সরকারি কর্মচারীরাও এতে যোগ দিয়েছেন। সপ্তাহের শেষে এই অসন্তোষ তীব্র আকার ধারণ করে। বিক্ষোভ দমনের উদ্দেশ্যে শনিবার সামরিক সরকার দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। তবে রবিবারই সংযোগ ফিরিয়ে দেয়া হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় অসন্তোষ আরও বেড়ে গেছে।

২০০৭ সালে ভিক্ষুদের বিক্ষোভের পর এটিই মিয়ানমারের সবচেয়ে বড় গণবিক্ষোভ। সে বছর ভিক্ষুদের কঠোরভাবে দমন করেছিল দেশটির তৎকালীন সামরিক জান্তা।

উল্লেখ্য, গত সপ্তাহের সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। গত নভেম্বরের নির্বাচনে বিজয়ী দল এনএলডির নেতা অং সান সু চিসহ প্রেসিডেন্ট ও সরকারের মন্ত্রীদের আটক করে রেখেছে সামরিক জান্তা সরকার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026
প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

July 18, 2026
ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

July 18, 2026

Latest News

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa