Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তার বর্তমান অবস্থান নিয়ে নিজের দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রেস অফিসার কি টো এ বিষয়ে মুখ খুলেছেন। খবর এনডিটিভির।

আজ শুক্রবার তিনি বলেন, ”আমরা জেনেছি যে স্টেট কাউন্সিলর অং সাং সু চি সুস্থ আছেন। যতদূর জেনেছি তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন।” এদিকে, সু চিসহ অন্যান্যদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)।

এর আগে, সোমবার মিয়ানমারে সর্বশেষ নির্বাচনের ফল নিয়ে দ্বন্দ্বের জেরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতার দখল নেয়। সে সময় ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষনেতা সু চি এবং প্রেসিডেন্ট উয়িন মিন্টসহ বেশ কয়েকজন এমপিকেও আটক করে সেনাবাহিনী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.