Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মুক্তি পেয়েছেন ইসরায়েলের কারাগারে টানা ১০৩ দিন অনশন পালনকারী ফিলিস্তিনি নাগরিক মাহের আল-আখরাস।

অধিকৃত পশ্চিম তীরের বেথেলহাম শহর-ভিত্তিক মানবাধিকার সংগঠন প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি বা পিপিএস জানিয়েছে, বৃহস্পতিবার আখরাস ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান।

তিনি বর্বর ইসরায়েলি শাসকগোষ্ঠীর প্রশাসনিক আদেশ বলে বিনা বিচারে আটক ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে তিনি লাগাতার অনশন ধর্মঘট পালন শুরু করেন।

পিপিএস জানিয়েছে, দখলদার ইসরায়েল কর্তৃপক্ষ জাবারা চেকপয়েন্ট দিয়ে তাকে ফিলিস্তিনে পাঠায় এবং নাবলুস শহরের আল-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তির পর মাহের আল-আখরাস বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর এবং আমি আমার পরিবার ও ফিলিস্তিনি জনগণের মাঝে ফিরে এসেছি। ইনশাল্লাহ একদিন আমরা এই দখলদার শক্তির কবল থেকে মুক্তি পাবো এবং আমাদের জনগণের ইচ্ছাশক্তি বিজয়ী হবে।

আখরাস বলেন, ফিলিস্তিন স্বাধীন করা ছাড়া আমাদের বিজয় পূর্ণ হবে না।

৪৯ বছর বয়সী মাহের আল-আখরাসকে গত ২৭ মে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইহুদিবাদী সেনারা আটক করে এবং প্রশাসনিক ক্ষমতা বলে তাকে বিনা বিচারে ইসরায়েলি কারাগারে আটক রাখা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.