Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা মুনমুনকে যেখানে নাচিয়েছিলেন সেখানে এসে ক্ষমা ও তওবা চাইলেন আয়োজকরা
ঢাকা বিভাগীয় সংবাদ

মুনমুনকে যেখানে নাচিয়েছিলেন সেখানে এসে ক্ষমা ও তওবা চাইলেন আয়োজকরা

By Saiful IslamSeptember 10, 20202 Mins Read

মুনমুনকে যেখানে নাচিয়েছিলেন সেখানে এসে ক্ষমা ও তওবা চাইলেন আয়োজকরা

Advertisement
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে মসজিদের পাশে চিত্রনায়িকা মুনমুনকে নাচানোর ঘটনায় মসজিদের সামনে এসে তওবা ও দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আয়োজকরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সেই মসজিদের সামনে গিয়ে স্থানীয়দের সামনে তওবা ও পরে ক্ষমা প্রার্থনা করেন তারা।

এসময় কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী, ইউনিয়ন আ. লীগের সভাপতি আ. খালেক মাষ্টার, এনায়েত করিম পীর সাহেব(সোনা মিয়া), মফিজ উদ্দিন মাষ্টার, পলাশতলী কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, ডা. দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবদুস সামাদ, রফিকুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তওবা শেষে আয়োজকরা মসজিদটি সংস্কারের সহযোগিতারও আশ্বাস দেন।

প্রসঙ্গত, শনিবার উপজেলা মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত আল মদিনা সমবায় সমিতি চিত্রনায়িকা মুনমুনকে টাংগাইলের সখীপুর উপজেলার পলাশতলীতে নৌকা ভ্রমণে আমন্ত্রণ করে নিয়ে আসে। ভ্রমণ শেষে স্থানীয় বাজারে একটি মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে সেই নাচের ভিডিও ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়। সোস্যাল মিডিয়ায় ওঠে প্রতিবাদ ও নিন্দার ঝড়। দেশের বিভিন্ন গণ মাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হয়।

এ বিষয়ে আল মদিনা সমবায় সমিতির সাবেক সভাপতি ও উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. স্বপন বলেন, এ ঘটনায় আমরা অনুতপ্ত। আমরাও মুসলমানের সন্তান। ওখানে মসজিদ ঘর আছে বিষয়টি জানা থাকলে এ রকম হত না। আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে আর মানুষ যেন মসজিদটি চিনতে আমাদের মতো ভুল না করে সেজন্য মসজিদ সংস্কারে সহযোগিতা করা হবে।

উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুল্লাহ বেলালী বলেন, আয়োজক কমিটি ভুল স্বীকার করে তওবা করেছে। তারা ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করার অঙ্গীকার করেছেন। এ ব্যাপারে আমাদের আর কোনো অভিযোগ নেই। আল্লাহ আয়োজকদের তওবা কবুল করুন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

June 25, 2026
Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

June 25, 2026
Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

June 25, 2026

Latest News

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa