
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার মোঃ ফয়সাল জানান, আজ শুক্রবার ভোর থেকে ঢাকায় কাঁঠালবাড়ি ঘাট থেকে আসা মানুষের প্রচন্ড চাপ রয়েছে। তবে এঘাট দিয়ে লঞ্চ ও সিবোট বন্ধ থাকায় ফেরিতে মানুষের ভিড় বেড়েছে। মানুষের পাশাপাশি ছোট গাড়ি ও পণ্যবাহী গাড়ীর চাপ রয়েছে। তবে শুক্রবার ঘাটে গাড়ি ও মানুষের চাপ এমনিতেই একটু বেশি থাকে। তবে প্রর্যাপ্ত পরিমাণ ফেরি থাকায় মানুষ ঘাটে আসার সাথে সাথেই পার হতে পারছে। ভোর থেকে এই নৌরুটে ১২ টি ফেরি চলছে আরো দুটি ফেরি রেডি আছে চাপ বাড়লে ঐ দুটো ফেরিও চালানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



