Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র মুন্সীগঞ্জ
বিভাগীয় সংবাদ

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র মুন্সীগঞ্জ

By Md EliasFebruary 11, 20262 Mins Read

মুন্সীগঞ্জ-৩ আসনে সদর উপজেলার চরাঞ্চলের শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইউনিয়নটির পূর্ব রাকিরকান্দি গ্রামের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ

Advertisement

অভিযোগ উঠেছে, হামলায় স্বতন্ত্র প্রার্থীর চারজন সমর্থক আহত হয়েছেন। এ আসনটিতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। আর স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন মো. মহিউদ্দিন।

আহত ব্যক্তিরা হলেন— পূর্ব রাকিরকান্দি গ্রামের ইকবাল হোসেন (৩৮), একই গ্রামের মো. জয় (২৮), জুয়েল শেখ (৪০) ও আব্দুল জব্বার(৫৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পূর্ব রাকিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ৪–৫ জন সমর্থক অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রতিপক্ষের জাকির হোসেন নেতৃত্বে লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হামলার জন্য স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন জমাদ্দারের অনুসারীদের দায়ী করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন জমাদ্দার বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এখানে কোনো ঘটনা ঘটলেই আমার নাম আসাটা স্বাভাবিক। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন।

অন্যদিকে, সদর উপজেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব সোহাগ দাবি করেন, আমরা ৪ থেকে ৫ জন দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ জাকির হোসেন জমাদ্দারের নেতৃত্বে ধানের শীষের ৩০ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়।

যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হতে পারবেন কি শাবানা মাহমুদ?

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ঘটনায় উভয় পক্ষের মোট ৫–৬ জন আহতের খবর শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026
Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

July 1, 2026
Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

July 1, 2026

Latest News

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa