Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মুম্বইয়ের বস্তিতে অর্ধেকের বেশি মানুষ করোনা আক্রান্ত
আন্তর্জাতিক

মুম্বইয়ের বস্তিতে অর্ধেকের বেশি মানুষ করোনা আক্রান্ত

By Shamim RezaJuly 29, 20202 Mins Read

মুম্বইয়ের বস্তিতে অর্ধেকের বেশি মানুষ করোনা আক্রান্ত

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নতুন এক জরিপে দেখা গেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে তিনটি বস্তি এলাকায় বসবাসকারীদের অর্ধেকেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। একই এলাকায় বস্তির বাইরে বসবাস করেন এমন মানুষের মধ্যে এই সংক্রমণের হার শতকরা মাত্র ১৬ ভাগ। জুলাইয়ের শুরুর দিকে ঘনবসতিপূর্ণ তিনটি এলাকায় প্রায় সাত হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে এসব ফল পাওয়া গেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ২৮ শে জুলাই পর্যন্ত মুম্বইয়ে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক লাখ ১০ হাজার মানুষ। মারা গেছেন ৬১৮৭ জন। এই জরিপ পরিচালনা করেছে মিউনিসিপ্যালিটি, সরকারি থিংকট্যাংক নীতি আয়োগ এবং টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ। জরিপে দেখা গেছে ছেমবুর, মাতুঙ্গা এবং দাহিসার বস্তি এলাকায় শতকরা ৫৭ ভাগ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত।

মুম্বইয়ের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলে অবস্থিত এই তিনটি এলাকায় বসবাস করেন প্রায় ১৫ লাখ মানুষ। জরিপের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বিবিসিকে বলেছেন, ভারতের সবচেয়ে বেশি আক্রান্ত এলাকায় কি পরিমাণ মানুষ করোনার মুখে এই জরিপ তাই বলে দিচ্ছে। বস্তি এলাকায় আগে যে হারে মানুষ আক্রান্ত হচ্ছেন বলে মনে করা হয়েছিল, এই জরিপ দেখিয়ে দিয়েছে তার চেয়ে অনেক দ্রুততার সঙ্গে বিস্তার ঘটছে করোনার। মুম্বইয়ের বস্তিগুলোতে বসবাস করেন এই শহরের এক কোটি ২৫ লাখ মানুষের অর্ধেকেরও বেশি। এসব বস্তিতে উচ্চহারে করোনা সংক্রমণের কারণ হতে পারে টয়লেট শেয়ার করা। কারণ, বস্তিতে একই টয়লেট ব্যবহার করেন বিপুল সংখ্যক মানুষ। টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্সের ড. সন্দ্বীপ জুনেজা বলেছেন, এই জরিপের ফল বলে দিচ্ছে করোনা সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মানুষের গাদাগাদি করে অবস্থান। এতে আরো দেখা গেছে, আক্রান্তদের বড় একটি অংশ কোনো লক্ষণ না দেখিয়েই আক্রান্ত হচ্ছেন এবং সুস্থ হয়ে যাচ্ছেন। এর ফলে সেখানে মৃত্যুর হার কম। সেখানে মৃত্যুর হার হাজারে একজন বা দু’হাজারে একজন। শহরে করোনায় মৃত্যুহারের চেয়ে এই হার অনেক কম। অনেক নারী বস্তি থেকে অথবা বস্তির বাইরে করোনায় আক্রান্ত হয়েছেন। টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্সের ড. উল্লাস এস কোলঠুর বলেন, এটা খুব আগ্রহোদ্দীপক ব্যাপার। এর কারণ জানি না আমরা। এর কারণ হতে পারে সামাজিক আচরণ থেকে শারীরিক দূরত্বের সঙ্গে জড়িত বিষয়। মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসার প্রেক্ষাপটে এই জরিপ নতুন প্রশ্ন তুলেছে, মুম্বই কি করোনা সংক্রমণে ইমিউনিটির দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সেখানে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৭১৭। তিন মাসের মধ্যে এটাই সেখানে সবচেয়ে কম সংখ্যক সংক্রমণ। সংক্রমণ বেড়েছে নাকি কমেছে তা বোঝার জন্য আগস্টে ওই তিনটি বস্তি এলাকায় আবার জরিপ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

June 23, 2026
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026

Latest News

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa