Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মুরাদনগরে ৩০৬ গৃহহীন পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই
জাতীয় বিভাগীয় সংবাদ

মুরাদনগরে ৩০৬ গৃহহীন পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই

By জুমবাংলা নিউজ ডেস্কMay 25, 2021Updated:May 25, 20212 Mins Read

মুরাদনগরে ৩০৬ গৃহহীন পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই

Advertisement

জুমবাংলা ডেস্ক: মমতাজ বেগম (৬৩)। স্বামী মারা যাওয়ার পর নদীও নিয়ে যায় তার বাড়ি ও ভিটে। ৩ সন্তান নিয়ে ঠাঁই হয় অন্যের জমিতে। বছরের পর বছর গড়ায়। দিনমজুর ছেলেরাও সংসার পেতে আলাদা হয়ে যায়। এখন ছোট ছেলের আয়ে তার সংসার ঠিকমত চলে না। এমন সময় খবর পেলেন মুজিবের বেটি ঘর দিবে। আবেদন করলেন। ঘরও পেলেন।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাকাঘর পেয়ে খুশি। শুধু মমতাজ বেগমই নন তার মতো কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ৩শ’ ৬টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ উপহার পাচ্ছেন। মাথা গোঁজার স্থায়ী আবাসন পেয়ে দারুণ খুশি ভূমিহীন হতদরিদ্র সুবিধাভোগী পরিবারগুলো।

মুরাদনগরে গৃহহীন পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে পাকাঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘর উপহার পেয়ে খুশিতে আত্মহারা হতদরিদ্র ভূমি ও গৃহহীন ওইসব পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শনে গেলে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেন ঘর পাওয়া পরিবারগুলো।

পরিদর্শনকালে সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন বাসসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। তাই প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এসব ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। ঘরগুলো ব্যবহারের উপযোগী হলেই, ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদেরকে দুই শতাংশ জমির রেজিস্ট্রি দলিলসহ এ ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বাসসকে জানান, আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার, এ স্লোগানকে সামনে রেখে সরকারি খাস জমির ওপর ভূমিহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আধুনিক আবাস। অসহায় মানুষের মাঝে শুধু ঘর নয়, থাকছে রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭২ হাজার টাকা। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

July 16, 2026
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026

Latest News

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa