
রাজধানী আংকারায় বৃহস্পতিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে ডেইলি সাবাহর খবরে জানা গেছে। পশ্চিমাদের কাছে প্রশ্নের জবাব চাওয়ায় তিনি মুসলিম বিশ্বের সমালোচনাও করেছেন। জাতিগত, ভাষা, সম্প্রদায় ও অস্থির পরিস্থিতির কারণে মুসলমানদের এই বিভাজন আরও ব্যাপক রূপ নিয়েছে বলে মন্তব্য করেন এরদোগান।
তিনি বলেন, খোলাফায়ে রাশেদার মধ্যে কোনো ফারাক দেখে না তুর্কি জাতি। কেউ কেউ শিয়া ও সুন্নিকে আলাদা ধর্ম হিসেবে বিবেচনা করছেন। সাম্প্রদায়িক ও স্বার্থপর মনোভাবের কারণে মুসলমান বিশ্ব ঐক্যবদ্ধ হওয়ার কোনো পথ খুঁজে পায় না জানিয়ে তিনি আরও বলেন, উম্মাহর স্বার্থ বাদ দিয়ে নিজের স্বার্থকে সবার আগে দেখলে মুসলমানদের কিছুই দেয়া সম্ভব হবে না।
তুরস্কের এই নেতা বলেন, দুর্ভাগ্য হলেও সত্য যে মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার স্বাভাবিক প্ল্যাটফর্ম হারিয়ে ফেলেছেন। তারা একসঙ্গে ব্যবসা কিংবা সমস্যার সমাধান করতে পারছেন না। এছাড়া জেরুজালেম, ফিলিস্তিন, ইসলামবিদ্বেষ, সন্ত্রাসবাদবিরোধিতা, ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে তাদের ঐকমত্যের অভাব রয়েছে বলে জানান এরদোগান।
এর আগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মুসলিম দেশ আলবেনিয়াকে সাহায্যে এগিয়ে আসতে মুসলিমদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। বুধবার তিনি এ আহ্বান জানান। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের। আলবেনিয়ায় ভূমিকম্পে অনন্ত ২১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে বাড়িঘর-অ্যাপার্টমেন্টসহ দেশটির বহু স্থাপনার ক্ষতি হয়েছে। মঙ্গলবারের ভ‚মিকম্পে দেশটির তিরানা এবং দুরাসের পশ্চিম পোর্ট এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভ‚মিকম্পের পর বহু লোক নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ডেইলি সাবাহ, ইয়েনি শাফাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



