Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মুসলমানদের রাষ্ট্রহীন করতে চাচ্ছে মোদী সরকার: ওয়াইসি
আন্তর্জাতিক

মুসলমানদের রাষ্ট্রহীন করতে চাচ্ছে মোদী সরকার: ওয়াইসি

By iNews DeskDecember 8, 20192 Mins Read

মুসলমানদের রাষ্ট্রহীন করতে চাচ্ছে মোদী সরকার: ওয়াইসি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদির সরকার মুসলিমদের রাষ্ট্রহীন করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন’ (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর ‘হাফিংটন পোস্ট ইন্ডিয়া’।

ওয়াইসি কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, তার দল যেকোনোভাবেই হোক এর বিরোধিতা করবে এবং অন্যান্য দলকেও বিরোধিতা করার অনুরোধ করবে।

ওয়াইসি বলেন, ‘সংবিধানে ‘নাগরিকত্ব’কে ধর্মের সাথে যুক্ত করা হয়নি। এই প্রথম এমন ঘটছে যখন বিজেপি সরকার তার আসল চেহারা দেখাচ্ছে!’ ওয়াইসি বলেন, প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন যে তিনি তাঁর আদর্শ অনুসরন করছেন, সংবিধানের নয়। এটি সংবিধানের ১৪ ও ২১ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন!’

ওয়াইসি বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিলের পরে জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি আসবে, এরমধ্যে ‘যারা মুসলিম নয়’ তাঁরা সকলেই নাগরিকত্ব পাবে। এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক নয় বরং রাষ্ট্রহীন করতে চাচ্ছে। মোদী সরকার দেশকে বিভক্ত করার কাজ করছে।’

সংবিধানের প্রস্তাবনার উদ্ধৃতি দিয়ে ওয়াইসি বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল তৈরি করে সরকার ভারতকে ইসরাইলের কাতারে দাঁড় করানোর চেষ্টা করছে। এর বিরোধিতা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব, কারণ এটি সংবিধান, নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।’

আসামে এনআরসি বাস্তবায়িত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে মুসলিমদের টার্গেট করা হয়েছিল। এখন তাদের মামলা বিদেশি ট্রাইব্যুনালে ঝুলবে। তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে।’ বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, দেশে এনআরসি’র দরকার নেই। আপনারা আসামে চেষ্টা করে দেখেছেন।
ওয়াইসি বলেন, প্রধানমন্ত্রী পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন কিন্তু তাঁর নিজ দেশের নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। দেশে যতক্ষণ সংবিধান থাকবে ততক্ষণ একে ধর্মের ভিত্তিতে ভাগ করা যাবে না বলেও আসাদউদ্দিন ওয়াইসি মন্তব্য করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa