আন্তর্জাতিক ডেস্ক : ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে৷ তবে প্রথম মুসলমান নোবেলজয়ীর দেখা পাওয়া যায় ১৯৭৮ সালে৷ এখন পর্যন্ত ১২ জন মুসলিম নোবেল পেয়েছেন৷

1

Advertisement
আনোয়ার আল-সাদাত, ১৯৭৮
মিশর আর ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপনে ১৯৭৮ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল৷ তাই মিশরের প্রেসিডেন্ট আনোয়ার আল-সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন৷ ফলে প্রথম মুসলিম নোবেলজয়ী হন আনোয়ার আল-সাদাত৷

মোহাম্মদ আব্দুস সালাম, ১৯৭৯
ইলেক্ট্রোউইক তত্ত্বের জন্য পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পান পাকিস্তানের আব্দুস সালাম৷ সঙ্গে ছিলেন স্টিভেন ওয়াইনবার্গ ও শেল্ডন লি গ্ল্যাশো৷

3নাগিব মাহফুজ, ১৯৮৮
সাহিত্যে নোবেল পাওয়া প্রথম মুসলিম হলেন মিশরের মাহফুজ৷ ৩৪টি উপন্যাস, সাড়ে তিনশ’র বেশি ছোটগল্প, কয়েক ডজন চলচ্চিত্রের গল্প লিখেছেন তিনি৷

ইয়াসির আরাফাত, ১৯৯৪
মধ্যপ্রাচ্যে শান্তি আনায় অবদান রাখায় শান্তিতে নোবেল পেয়েছিলেন ইয়াসির আরাফাত, শিমন পেরেস ও ইৎশাক রাবিন৷

আহমেদ জেওইল, ১৯৯৯
প্রথম মুসলিম রসায়নবিদ হিসেবে নোবেল পান মিশরের জেওইল৷

শিরিন এবাদি, ২০০৩
গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদানের জন্য শান্তিতে নোবেল পান ইরানের শিরিন এবাদি৷

7মোহামেদ এল বারাদেই, ২০০৫
সামরিক কাজে পরমাণু শক্তির ব্যবহার প্রতিরোধ এবং পরমাণু শক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিতে ভূমিকা রাখায় মিশরের কূটনীতিক মোহামেদ এল বারাদেই ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-কে শান্তিতে নোবেল দেয়া হয়৷

মুহাম্মদ ইউনূস, ২০০৬
দরিদ্র জনগণের জন্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুযোগ তৈরিতে ভূমিকা রাখায় শান্তিতে নোবেল পান বাংলাদেশের ইউনূস ও গ্রামীণ ব্যাংক৷

ওরহান পামুক, ২০০৬
‘মাই নেম ইজ রেড’ ও ‘স্নো’র মতো উপন্যাসের লেখক তুরস্কের পামুক৷ নোবেল পাওয়া প্রথম তুর্কি নাগরিক তিনি৷

তাওয়াক্কুল কারমান, ২০১১
নারীর নিরাপত্তা ও নারীর অধিকারের জন্য অসহিংস আন্দোলন করায় আরও দুই নারীর সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছিলেন ইয়েমেনের কারমান৷ নোবেল পাওয়া প্রথম আরব নারী ও একমাত্র ইয়েমেনি নাগরিক তিনি৷

11মালালা ইউসুফজাই, ২০১৪
সবচেয়ে কম বয়সি নোবেলজয়ী হচ্ছেন পাকিস্তানের ইউসুফজাই৷ মেয়েদের শিক্ষা প্রসারে ভূমিকা রাখায় এই খেতাব পান তিনি৷

আজিজ সানজার, ২০১৫
ডিএনএ সংশোধন নিয়ে কাজ করায় থমাস লিন্ডাল ও পল মডরিচের সঙ্গে যৌথভাবে রসায়নে নোবেল পান তুরস্কের সানজার৷

সূত্র : ডয়চে ভেলে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google