Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মুসলিম বলে বিধাননগরের হোটেল থেকে বের করে দেওয়া হলো শিক্ষকদের
আন্তর্জাতিক ওপার বাংলা

মুসলিম বলে বিধাননগরের হোটেল থেকে বের করে দেওয়া হলো শিক্ষকদের

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 23, 2020Updated:September 23, 20203 Mins Read
মুসলিম বলে বিধাননগরের হোটেল থেকে বের করে দেওয়া হলো শিক্ষকদের
ছবি সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কাছাকাছি একটি এলাকার দুটি গেস্ট হাউস থেকে ১০ জন মুসলমান শিক্ষককে তাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অগ্রিম অর্থ দিয়ে ঘর বুকিং করার পরেও ‌‌‌’পাড়ার লোকেরা মুসলমানদের থাকতে দিতে চায় না’-এই অজুহাতে গেস্ট হাউসের কর্মীরা তাদের চলে যেতে বলেন। পুলিশ ওই গেস্ট হাউস দুটির তিনজন কর্মীকে গ্রেফতার করেছে।

ওই ১০ জন মাদ্রাসা শিক্ষক মালদা থেকে সোমবার খুব ভোরে পৌঁছেছিলেন বিধাননগরে। তাদের কেউ প্রধান শিক্ষক, কেউ সহকারী শিক্ষক। রাজ্য মাদ্রাসা শিক্ষা দফতরে সরকারি কাজে এসেছিলেন তারা।

ক্লান্ত শিক্ষকরা অগ্রিম টাকা দিয়ে বুক করে রাখা গেস্ট হাউসের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে চাইছিলেন দ্রুত। একটু পরে রাস্তায় বেরিয়ে খাবার খেতে গিয়েছিলেন। তখনই লোকজন তাদের দাড়ি-টুপি-পাজামা-পাঞ্জাবী দেখে সন্দেহ করেছেন। এটা অনেক পরে বুঝতে পারেন ওই দলে থাকা মুহাম্মদ মাহবুবুর রহমান নামের একজন প্রধান শিক্ষক।

তিনি বলেন, সবাই রাত জেগে এসেছি। তাই গোসল করে খাওয়ার জন্য বেরিয়েছিলাম। ফিরে এসে ঘরেই কয়েকটা কাজ করছিলাম। এমন সময়ে গেস্ট হাউসের একজন এসে জানায় যে, আপনাদের আরও ভাল ঘরের ব্যবস্থা করা হয়েছে। আমার সঙ্গে চলুন। আমরা সেই কথা শুনে তার সঙ্গে যাই। দ্বিতীয় ওই গেস্ট হাউসে আমাদের বসিয়েই রাখে বেশ কয়েক ঘণ্টা। যখন তাদের বলি যে কী ব্যাপার। এখানে নিয়ে এসে বসিয়ে রেখেছেন, ঘর দিচ্ছেন না? ম্যানেজার তখন বলে আপনাদের এখানে থাকতে দেওয়া যাবে না। আপনারা চলে যান।

তারা সবাই খুব অবাক হয়েছিলেন এভাবে হেনস্থা হওয়ার জন্য। কিন্তু কারণটা তখনও বুঝতে পারেননি। যে শিক্ষক সংগঠনের নেতার মাধ্যমে ঘর বুকিং করেছিলেন তাকে খবর দেন তারা।

তিনি বলেন, তখনও আমরা কারণটাই বুঝতে পারছি না যে কেন এমন ব্যবহার করল। আমাদের সংগঠনের নেতা মইদুল ইসলামকে ফোন করি। তিনি ম্যানেজারের সঙ্গে কথা বলে আমাদের জানান যে থাকতে হবে না আপনাদের ওখানে। বেরিয়ে আসুন। এমন ঘটনায় তারা খুব অপমানিত হয়েছেন।

ওই শিক্ষকরা সকলেই একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ নামের ওই সংগঠনটির সাধারণ সম্পাদক মইদুল ইসলামের মাধ্যমেই ওই শিক্ষকরা ঘর বুকিং করেছিলেন।

শিক্ষকদের হেনস্থার খবর পেয়ে যখন তিনি যোগাযোগ করেন গেস্ট হাউসে, তাকে জানানো হয় যে এলাকার মানুষদের আপত্তিতেই থাকতে দেওয়া হয়নি।

মইদুল ইসলাম বলেন, আমরা স্কুলে ছাত্রছাত্রীদের পড়াই ‘মোরা একই বৃন্তের দুটি কুসুম – হিন্দু মুসলমান। মাদ্রাসা হলেও অধিকাংশ ছাত্রছাত্রী হিন্দু, স্টাফরাও অনেকে হিন্দু। সেরকম জায়গায় দাড়ি-টুপি আর পাজামা-পাঞ্জাবী দেখে বয়স্ক শিক্ষকদের গেস্ট হাউস থেকে তাড়িয়ে দেয়া হল – এটা কি আমাদের বাংলার সংস্কৃতি? এই ঘটনা সত্যিই উদ্বেগজনক।

কলকাতায় সাধারণভাবে হোটেল গেস্ট হাউসে ধর্মীয় পরিচিতির কারণে থাকতে দেওয়া হচ্ছে না – এমন ঘটনা সচরাচর শোনা যায় না। যদিও বেশ কয়েকজন বলছেন, বাংলাদেশ থেকে কলকাতার হোটেলে থাকতে গিয়ে তারা বাধা পেয়েছেন শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে।

কিন্তু বিধাননগর বা সল্ট লেক মূলত শিক্ষিত লোকজন বসবাস করেন। সেরকম একটি এলাকার মানুষ দাড়ি-টুপি পরা মুসলমানরা এলাকায় ঘোরাঘুরি করছে দেখে আপত্তি তুললেন? তাদের থাকতে না দিতে গেস্ট হাউসের মালিককে চাপ দিলেন।

অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ও লেখিকা মীরাতুন নাহার অবশ্য মনে করেন, সম্পন্ন মানুষদের মধ্যেই সাম্প্রদায়িক মনোভাব বেশি দেখা যায়।

তিনি বলেন, আপনি লক্ষ্য করে দেখবেন, সম্পন্ন, তথাকথিত শিক্ষিত মানুষের মধ্যেই সাম্প্রদায়িক মন বেশি দেখা যায়। সাধারণ মানুষকে কখনও কখনও সাম্প্রদায়িকতার নামে উস্কানি দেয়া যায়, কিন্তু তাদের মনে সাম্প্রদায়িকতা থাকে না। একজন হিন্দু পটল-ওয়ালা কিন্তু মুসলমান কুমড়ো-ওয়ালার পাশে বসেই বাজারে সবজি বিক্রি করে।

তিনি আরও বলেন, আসলে আমাদের দেশের ক্ষমতায় আছে যে দলটি, তারা তো একটা বিষয়ের ওপরেই খুব মনোযোগ দিয়েছে – হিন্দু রাষ্ট্র গড়তে হবে। এদিকে রুজি নেই, চিকিৎসা নেই, শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে সেসব দিক থেকে মানুষের মন সরিয়ে একটা দিকেই মনোযোগ দেওয়ানোর চেষ্টা হচ্ছে। তারই ফলশ্রুতি এই ঘটনা।

ওই ঘটনায় মইদুল ইসলাম একটি অভিযোগপত্র পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দফতরে। চিঠি পেয়েই দুটি গেস্ট হাউসের মোট পাঁচজন কর্মীকে আটক করে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

July 8, 2026
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026

Latest News

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa