Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মুসলিম হওয়ায় মন্ত্রিত্ব যাওয়া নিয়ে তদন্তের দাবি
আন্তর্জাতিক

মুসলিম হওয়ায় মন্ত্রিত্ব যাওয়া নিয়ে তদন্তের দাবি

By Shamim RezaJanuary 24, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলে ইসলামোফোবিয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। তদন্তের দাবি একাধিক মন্ত্রীর। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন যখন পার্টিগেট নিয়ে রীতিমতো চাপে, তখন আরেকটি বিতর্ক সামনে এলো।

মুসলিম হওয়ায়

Advertisement

নতুন বিতর্ক শুরু হয়েছিল সাবেক জুনিয়ার পরিবহন মন্ত্রী নুসরাত ঘানির একটি বিস্ফোরক সাক্ষাৎকার থেকে। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, ‌‘মুসলিমনেস’-এর জন্যই তাকে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল। সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে এই অভিযোগ করলেও দলীয় স্তরে কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি।

কিন্তু নুসরাতের অভিযোগ নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। কনসারভেটিভ পার্টির একাধিক মন্ত্রী মুখ খুলেছেন, তদন্ত দাবি করেছেন। স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ জানিয়েছেন, নুসরাত তার বন্ধু। তিনি যে অভিযোগ করছেন, তা রীতিমতো গুরুতর। তার উচিত আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা। তাহলে তার কথাও নিশ্চয়ই শোনা হবে। আর বিষয়টি নিয়ে তদন্ত করা দরকার।
শিক্ষামন্ত্রী নাদিম জাহায়ি বলেছেন, নুসরাত যা বলছেন, তা নিয়ে তদন্ত হওয়া দরকার। কনসারভেটিভ পার্টিতে ইসলামোফোবিয়া বা বর্ণবাদের কোনো স্থান নেই।

একের পর এক ভারতীয় ছবি সারোগেসি নিয়ে

নুসরাত কী বলেছেন?

সানডে টাইমসকে নুসরাত বলেন, ২০২০ সালে তাকে জুনিয়ার পরিবহন মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়। কনসারভেটিভ পার্টির হুইপ তাকে ডাউনিং স্ট্রিটে একটি বৈঠকে বলেছিলেন, তার মুসলিমনেস হলো এর কারণ। তাকে বলা হয়, তিনি মুসলিম নারী মন্ত্রী বলে তার সহকর্মীরা অস্বস্তি বোধ করছেন।

নুসরাত জানান, ‘এটাও বলা হয়, আমি দলের প্রতি পুরোপুরি বিশ্বস্ত নই। দলের বিরুদ্ধে ইসলামোফোবিয়ার অভিযোগ আসার পর আমি দলের রক্ষায় সেভাবে উদ্যোগী হইনি।’

তার দাবি, ‘এটা স্পষ্ট যে, ১০ ডাউনিং স্ট্রিট আমাকে বিশ্বস্ত মনে করত। কিন্তু আমাকে সরিয়ে দেওয়ার পর মনে হয়েছিল, আমার পেটে কেউ ঘুষি মেরেছে। নিজেকে ক্ষমতাহীন ও অপমানিত মনে হয়েছিল। আমি সহকর্মীদের ভয়ে এতদিন চুপ করে ছিলাম।’

যুক্তরাজ্য সরকারের প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিস জানিয়েছে, জনসন এর আগে নুসরাতের সঙ্গে দেখা করেছেন, তার অভিযোগ নিয়ে কথা বলেছেন এবং তাকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে বলেছেন।

চিফ হুইপ মার্ক স্পেনসর জানিয়েছেন, নুসরাত তার বিরুদ্ধেই অভিযোগ করেছেন। কিন্তু তার অভিযোগ মিথ্যা। তিনি এরকম কোনো কথা নুসরাতকে বলেননি।

বিচারমন্ত্রী ডমিনিক রাব স্কাই নিউজকে বলেন, তার দল ইসলামোফোবিয়া নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। তিনি বলেন, নুসরাত অভিযোগ দায়ের করলে তদন্ত হবে।

আমিরাতে হামলার তথ্য জানালেন ইয়েমেনের সেনা মুখপাত্র

কেন ক্ষমতাসীন দল বিভক্ত?

নুসরাতের অভিযোগের আগে ক্ষমতাসীন দলের এমপি উইলিয়াম রাগ অভিযোগ করেছিলেন, দলের হুইপরা সরকারকে সমর্থন করার জন্য এমপিদের ভয় দেখাচ্ছেন, ব্ল্যাকমেল করছেন। পার্টিগেট কেলেঙ্কারিতে বরিস জনসনকে যাতে ক্ষমতা হারাতে না হয়, সেজন্যই তারা এই কাজ করছেন।

পার্টিগেট নিয়ে জনসনের ওপর প্রবল চাপ তৈরি হয়েছে। দলের কিছু এমপি তার বিরুদ্ধে কথা বলেছেন। তার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে রিপোর্ট এসে যাবে। অনেক এমপি সেই রিপোর্টের জন্য অপেক্ষা করছেন।

সূত্র : ডয়চে ভেলে, রয়টার্স, এপি, এএফপি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa