Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মুহিউদ্দীন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন : মাহাথির
আন্তর্জাতিক

মুহিউদ্দীন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন : মাহাথির

By Shamim RezaMarch 1, 20203 Mins Read

মুহিউদ্দীন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন : মাহাথির

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে রাজনীতির খেলায় হেরেই গেলেন মালয়েশিয়ার কিংবদন্তি রাজনীতিক ও আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। তাকে টেক্কা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন মুহিদ্দিন ইয়াসিন।

শনিবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। রোববার দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মুহিউদ্দীন। তিনি মাহাথিরের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মুহিউদ্দীনের শপথের আগেই সকালে ইয়াইয়াসান আল বুখারিতে সংবাদ সম্মেলন করেন মাহাথির। সেখানে তিনি মনের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, “আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। আর আমার সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করেছে মুহিদ্দীন ইয়াসিন। এজন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করছিলেন এবং অবশেষে তিনি সফল হলেন।”

এক প্রশ্নের জবাবে মাহাথির বলেন, আজমিনের নিজস্ব এজেন্ডা ছিল। এই পুরো এজেন্ডা ছিল তার। আর সে মুহিউদ্দীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে তা নিয়ে।

পাকাতান হারাপান জোটের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, জরুরি ভিত্তিতে পাকাতান জোট পার্লামেন্টারি অধিবেশন ডাকবে। আমরা দেখব (এমপিদের পক্ষ থেকে) কার কত সংখ্যাগরিষ্ঠ সমর্থন আছে। এখন থেকে বিরোধী অবস্থানে যাবে পাকাতান জোট।

পার্তি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার ভবিষ্যৎ সম্পর্কে মাহাথির বলেন, এটি এখন নির্ভর করে দলীয় সিদ্ধান্তের ওপর। তারা আমাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করবে নাকি রাখবে সে সিদ্ধান্ত দল নেবে। বারসাতুর সংখ্যাগরিষ্ঠরা আমাকে চেয়ারম্যান হিসেবে প্রত্যাখ্যান করেছেন। ফলে কিছু একটা তো হতে যাচ্ছে। তারা এখন আনুষ্ঠানিকভাবে আমাকে বহিষ্কার করতে পারেন।

প্রধানমন্ত্রী পদত্যাগ করা নিয়ে তিনি অনুশোচনা বোধ করেন কিনা? এ প্রশ্নের জবাবে মাহাথির বলেন, তার সামনে এ ছাড়া আর কোনো বিকল্প ছিল না।

তিনি বলেন, আমি দেখেছি– উমনো এন-ব্লককে নিয়ে বারসাতু জোট গঠন করতে যাচ্ছে। তখন (পদত্যাগ করা ছাড়া) আমার সামনে আর কোনো বিকল্প ছিল না। এর অর্থ হলো– যাদের বিরুদ্ধে আমি লড়াই করেছি, তাদের মেনে নিতে হবে। এটি করতে আমি প্রস্তুত নই। তাই মুহিউদ্দীন এটি করতে প্রস্তুত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছিলেন রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

এদিকে, মাহাথিরের দল মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বারসাতু) এর আগে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মুহিদ্দীনের নাম ঘোষণা করলেও গত বৃহস্পতিবার মাহাথির এক ঘোষণায় জানান, যথেষ্ট সমর্থন পেলে আবারও প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজি আছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে ২০১৮ সালে ক্ষমতা গ্রহণের সময় মাহাথির জানিয়েছিলেন যে, তিনি দু’বছর পরই ক্ষমতা ছেড়ে দেবেন। সে অনুযায়ীই গত সোমবার পদত্যাগ করেন তিনি।

তবে আবারও প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করায় মাহাথিরের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তার জোটসঙ্গী আনোয়ার ইব্রাহিম। এর আগে জোটের পক্ষ থেকে ইব্রাহিমকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। শুক্রবার পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আরিফ ইউসুফও মাহাথিরের সঙ্গে ভিন্নমত পোষণ করেন।

এরপরই মাহাথিরের বারসাতুর চেয়ারম্যান মুহিদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa