Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রাজশাহী মুহূর্তেই শেষ ২০০ কোটি টাকার লিচু!
বিভাগীয় সংবাদ রাজশাহী

মুহূর্তেই শেষ ২০০ কোটি টাকার লিচু!

By Saiful IslamMay 21, 2020Updated:May 21, 20202 Mins Read

মুহূর্তেই শেষ ২০০ কোটি টাকার লিচু!

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে পাবনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক অপুরণীয় ক্ষতি, মুহুর্তেই শেষ ২০০ কোটি টাকার লিচু! পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে গেছে। অসংখ্য কাঁচা ঘরবাড়ি এবং গাছপালা ভেঙে ও উপড়ে গেছে। আম্ফানে বেশি ক্ষতি হয়েছে ফসলের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আম্ফানে পাবনায় কৃষিক্ষেত্রে হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যাবে।

জেলা কৃষি বিভাগ বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। কৃষি সম্প্রসারণ বিভগের উপপরিচালক আজাহার আলী এসব তথ্য জানিয়েছেন।

পাবনায় বুধবার বিকেল থেকেই বৃষ্টি এবং ঝড় শুরু হয়। সন্ধ্যার পর থেকে তা বেড়ে যায়। রাত ৮টার পর থেকে বাতাসের গতিবেগ এবং বৃষ্টি বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ঘূর্ণিঝড়ের তাণ্ডব। জেলা শহরসহ সব উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে যায়। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। সারারাত পুরো পাবনা অন্ধকারে ছিল। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত জেলার সাত উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

জেলার গ্রামাঞ্চলে বিশেষ করে নদী তীরবর্তী ও চরাঞ্চলে অসংখ্য ঘরবাড়ি ভেঙে গেছে। হাজার হাজার গাছ ভেঙে ও উপড়ে গেছে। শত শত বিঘা জমির ফসল তলিয়ে গেছে। উঠতি বোরো ধান, আম লিচু এবং সব ধরনের শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভগের উপপরিচালক আজাহার আলী বলেন, আম্ফানের তাণ্ডবে আম লিচু ও শাকসবজির ক্ষতি হয়েছে; যা অপূরণীয়। এ বছর ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে জেলায়। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪৬ হাজার মেট্রিক টন। ঈশ্বরদীসহ সব স্থানে লিচু বিক্রি শুরু হয়েছিল। কিন্ত আম্ফানে ২০ থেকে ২২ ভাগ লিচু নষ্ট হয়ে গেছে। জেলায় ২ হাজার ৬৭০ হেক্টর জমিতে আম আবাদ হয়েছিল। ৩০ ভাগ আম নষ্ট হয়েছে।

বেড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের শামসুর রহমান জানান, তার বাগানের কমপক্ষে ৫০ হাজার টাকার আম নষ্ট হয়েছে। এলাকার সব কৃষকের এবং বাড়ির আঙিনার কোনো গাছে আম নেই। এই ক্ষতি অপূরণীয়।

ঈশ্বরদীর লিচু চাষি কেতাব মন্ডল ওরফে লিচু কেতাব বলেন, ঈশ্বরদীতে এ বছর অন্তত ৫০০ থেকে ৬০০ কোটি টাকার লিচু হয়েছিল। কিন্তু আম্ফানের তাণ্ডবে পাকা লিচু সব বিনষ্ট হয়েছে। অসংখ্য লিচু গাছ ভে’ঙে গেছে। এতে ২০০ কোটি টাকার লিচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, জেলায় আম্ফানে শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এবার ১১ হাজার ৬৭৪ হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা ধ’রা হয়েছিল ২ লাখ ৭ হাজার মেট্রিক টন। কিন্তু আম্ফানে কমপক্ষে দেড় হাজার হেক্টরের ফসল ক্ষতি হয়েছে।

ঈশ্বরদীর জগন্নাথপুরের বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত সিদ্দিকুর রহমান ময়েজ বলেন, এমনিতেই করোনার কারণে ক্ষতিগ্রস্ত। তার ওপর আম্ফানের তাণ্ডব। এবার কৃষকের কোমড় ভেঙে গেল। ৭০ বিঘা জমির পেয়ারা, কলা, পেঁপেসহ সব ধরনের সবজি নষ্ট হয়েছে আমার। আমার মতো অনেক কৃষক আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026

Latest News

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa